জামালপুরে বিধায়কের উদ্যোগে এক ঐতিহাসিক তেরঙ্গা যাত্রা
Bengal Times News, 15 August 2026
অতনু হাজরা, জামালপুর : আজ স্বাধীনতা দিবসের দিনে পূর্ব বর্ধমানের জামালপুরে জামালপুরের বিধায়ক অরুণ হালদারের উদ্যোগে এক ঐতিহাসিক তেরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। জাতীয় পতাকা নিয়ে এই পদযাত্রা হালারা বিপত্তারিনিতলা থেকে শুরু হয়ে জামালপুর বাজার ঘুরে থানামোড়, বাসস্ট্যান্ড হয়ে হরেকৃষ্ণ কোনার সেতু পর্যন্ত যায়।
পদযাত্রার শেষে এখানে একটি পথসভা করা হয়। তেরঙ্গা যাত্রায় পা মেলান কাটোয়া সাংগঠনিক জেলা সভাপতি স্মৃতিকণা বসু। ছিলেন সাধারণ সম্পাদক সৌমেন হাজরা, জেলা ইনচার্জ পার্থ সারথী বসু, জেলা নেতা রামকৃষ্ণ চক্রবর্তী, কনভেনর তপন বাছার, কো কনভেনর সুভাষ কোলে, চার মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল, সুরভী লতা মন্ডল, সন্তু শীল ও শুভঙ্কর মালিক সহ অন্যান্যরা। এই পদযাত্রায় জাতীয় পতাকা নিয়ে জামালপুরের হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করেন।
কাটোয়া সাংগঠনিক জেলার সভাপতি স্মৃতিকণা বসু আজকের এই ঐতিহাসিক পদযাত্রায় উপস্থিত সকল জামালপুর বাসীকে ধন্যবাদ জানান। তিনি বলেন রাজ্যে রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা হয়েছে তাই এখন মানুষ প্রাণভরে শ্বাস নিতে পারছেন। নির্ভয়ে জীবন যাপন করতে পারছেন। দেশের প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশ জুড়ে এই হার ঘর তিরঙ্গা প্রোগ্রাম চলছে।
বিধায়ক অরুণ হালদার বলেন যাদের আত্মত্যাগের , আত্মবলিদানে আজকের এই স্বাধীনতা তাঁদের উদ্দেশ্যে তিনি নতমস্তকে প্রণাম জানান। তিনি সকল জামালপুর বাসীকে বলেন সকলে নিজের ঘরে, ব্যবসায়ী প্রতিষ্ঠানে অবশ্যই জাতীয় পতাকা উত্তোলন করুন। তিনি বলেন জামালপুরের মানুষের জন্য তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। এপ্রসঙ্গে তিনি বলেন অমরপুরের ব্রিজ, জৌগ্রাম ও মশাগ্রামে রেল ব্রিজ, জামালপুরে ইলেকট্রিক চুল্লী, ফায়ার ব্রিগেড এগুলি যদি তিন বছরের মধ্যে না করতে পারেন তাহলে তিনি আর জামালপুর বাসীর কাছে আসবেন না বা দল টিকিট দিলেও পরের বার ভোটে দাঁড়াবেন না।




