SCROLL

ফিফা বিশ্বকাপ ২০২৬ : আর্জেন্টিনা কে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন # পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে ব্রিগেডে ঐতিহাসিক শপথ, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

স্বাধীনতার দিনে শিয়ালদহে সুকান্ত-অরবিন্দ : উপহারে জ্বললো প্রতিবাদের কাঠি



 

স্বাধীনতার দিনে শিয়ালদহে সুকান্ত-অরবিন্দ : উপহারে জ্বললো প্রতিবাদের কাঠি

Lutub Ali 
Bengal Times News, 15 August 2026

লুতুব আলি, কলকাতা : ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে শিয়ালদহের কৃষ্ণপদ মেমোরিয়াল হলে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ পূর্তি জাঁকজমক ভাবে পালিত হল। পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানেই একইসঙ্গে পালন করা হল ঋষি অরবিন্দের জন্মদিন।

অনুষ্ঠানের নান্দনিক সূচনাতেই ছিল চমক। পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের পক্ষ থেকে প্রত্যেক অতিথিকে স্মারক উত্তরীয়র সঙ্গে উপহার দেওয়া হল এক বাক্স করে দেশলাই কাঠি। কবি সুকান্ত ভট্টাচার্যের ‘দেশলাই কাঠি’ কবিতার প্রতীকী অর্থকেই এদিন সামনে আনলেন আয়োজকরা। তুচ্ছ কাঠির মধ্যেই যে আগুন লুকিয়ে থাকে, সেই আগুন দিয়েই সমাজে পরিবর্তনের আলো জ্বালার বার্তা দিলেন তাঁরা।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ সমুদ্র বসু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ সোহিনী চক্রবর্তী। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী, সঙ্গীতশিল্পী ও পরিবেশপ্রেমী ডঃ চন্দ্রচূড় গোস্বামী। সভাপতি রঞ্জনা গুহ তাঁর হাতে রুপোর রাখী বেঁধে দেন। পরিবেশের বার্তা দিতে ‘গাছকাকু’ চন্দ্রনাথ বসু তাঁর হাতে তুলে দেন একটি বৃক্ষ শিশু।

এদিন ২১ জন কবিকে প্রদান করা হয় ‘সুকান্ত স্মৃতি সম্মান’। সম্মানিতদের মধ্যে ছিলেন বরুণ চক্রবর্তী, অমরেশ মুখার্জী, অভিযান বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিকা বন্দ্যোপাধ্যায়, ডঃ সোমালি চৌধুরী, ডঃ অপূর্ব কুমার বিশ্বাস, বনানী শিকদার, ডঃ জীবনানন্দ বসু এবং বিশিষ্ট সমাজসেবী বিলু দোলুই। 

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন রূপা সাঁতরা সম্প্রদায়, শিবেন গুহ ও কনিনীকা রায়চৌধুরী। সুকান্ত ও স্বাধীনতা প্রসঙ্গে বিশদ আলোচনা করেন ডাঃ সিরাজুল ইসলাম ঢালি, সত্যকাম বাগচী ও ডঃ চন্দ্রচূড় গোস্বামী। টুম্পা রায়চৌধুরী, সাধন রায়, অপরূপা গুহ সহ শতাধিক কবি এদিন কবিতা পাঠ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে বরুণ চক্রবর্তীর নেতৃত্বে কবি সুকান্তের ছবি নিয়ে পদযাত্রা হয়। পদযাত্রায় অংশ নেন অমরেশ মুখার্জী, রূপা সাঁতরা, মৌলভি মিশ্র সহ আরও অনেকে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি শিব শঙ্কর বক্সি।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের সম্পাদক চন্দ্রনাথ বসু বলেন, “নেতাজীর অসম্মান হলে পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চ রাস্তায় নেমে প্রতিবাদ করবে। আজও আমরা করছি। যারা অসম্মান করেছে তাদের বিরুদ্ধে।”

১৯৪৭ সালের ১৫ই আগস্ট যে স্বাধীনতা এসেছিল, তার ৮০ বছর পূর্তিতে দাঁড়িয়ে এদিনের মঞ্চ থেকে সুকান্তের কবিতা আর অরবিন্দের ভাবনা নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠল। স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন অরবিন্দ, আর স্বাধীনতার পর ক্ষুধা ও শোষণের বিরুদ্ধে কলম ধরেছিলেন সুকান্ত। দুজনেরই আদর্শ এদিন মিশে গেল শিয়ালদহের এক মঞ্চে, আর অতিথিদের হাতে থাকা দেশলাই কাঠির বাক্স মনে করিয়ে দিল — প্রতিবাদের আগুন নেভেনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad