SCROLL

ফিফা বিশ্বকাপ ২০২৬ : আর্জেন্টিনা কে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন # পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে ব্রিগেডে ঐতিহাসিক শপথ, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

LPG বর্ধমানে ভারত গ্যাসের নতুন ১০ কেজি কম্পোজিট সিলিন্ডার পরিষেবা চালু

 

LPG বর্ধমানে ভারত গ্যাসের নতুন ১০ কেজি কম্পোজিট সিলিন্ডার পরিষেবা চালু 

Jagannath Bhoumick 
Bengal Times News, 14 August 2026

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : রান্নার গ্যাস ব্যবহারে নতুন সংযোজন হিসেবে বাজারে এলো ভারত গ্যাস-এর নতুন ১০ কেজি ‘Bharatgas Lite Zip’ কম্পোজিট সিলিন্ডার। ১৪ আগস্ট শহর বর্ধমানের রানিসায়ের (দক্ষিণ), খোসবাগানে অবস্থিত দেবদত্তা গ্যাস এজেন্সিতে এক বিশেষ অনুষ্ঠানে এই নতুন সিলিন্ডার পরিষেবার উদ্বোধন হয়।

 ফিতে কেটে আনুষ্ঠানিক ভাবে এই পরিষেবার উদ্বোধন করেন বিপিসিএল এর টেরিটরি ম্যানেজার নির্মাল্য চক্রবর্তী, লায়ন্স ইন্টারন্যাশনাল এর ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর জয়ন্ত পাইন, দেবদত্তা গ্যাস এজেন্সির অন্যতম ডিরেক্টর দেবত্রী চ্যাটার্জী। উপস্থিত ছিলেন দেবদত্তা গ্যাস এজেন্সির ম্যানেজিং ডিরেক্টর শুভাশীষ চ্যাটার্জী, বর্ধমানের বিশিষ্ট হোটেল ব্যবসায়ী শ্যামল রায় সহ অন্যান্যরা। 

বিপিসিএল এর টেরিটরি ম্যানেজার নির্মাল্য চক্রবর্তী জানান, আজ পশ্চিমবঙ্গের তিনটি জেলায় নতুন এই সিলিন্ডার পরিষেবা চালু করা হলো। পূর্ব বর্ধমান জেলায় বর্ধমানের দেবদত্তা গ্যাস এজেন্সি ও সাতগাছিয়ার একটি এজেন্সি এই নতুন পরিষেবা দেবে। নতুন ১০ কেজি কম্পোজিট সিলিন্ডার প্রচলিত সিলিন্ডারের তুলনায় হালকা ওজনের, পাশাপাশি এতে রয়েছে গ্যাসের লেভেল ইন্ডিকেটর, জং প্রতিরোধী ব্যবস্থা এবং উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য। সিলিন্ডারটির আধুনিক নকশা ও সহজে ব্যবহারের সুবিধার দিকটিও বিশেষভাবে উল্লেখযোগ্য। 

নির্মাল্য বাবু আরও জানান, রান্নার গ্যাসের এই সিলিন্ডার স্থানান্তরযোগ্য। ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার যে ঠিকানায় রেজিস্ট্রেশন সেখানেই ব্যবহার করতে হবে। কিন্তু ১০ কেজি কম্পোজিট সিলিন্ডার নির্ভয়ে যেকোনো জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। সব থেকে বড় বলার বিষয় এই সিলিন্ডার ব্যবহারে বিস্ফোরণের ঝুঁকি নেই বললেই চলে। এদিন আনুষ্ঠানিক ভাবে দুজন ক্রেতার হাতে নতুন গ্যাস সিলিন্ডার তুলে দেন বিটিসিএল এর টেরিটরি ম্যানেজার।

এদিন অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত অতিথিদের দেবদত্তা গ্যাস এজেন্সির পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে অতিথিরা ভারত গ্যাসের পতাকা উঁচিয়ে এই পরিষেবার পরিবহন বিভাগের সূচনা করেন।

 অনুষ্ঠানে কেক কেটে নতুন এই গ্যাস সিলিন্ডার পরিষেবা উদযাপন করা হয়। শেষে রত্না চ্যাটার্জী পরিবেশিত জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ভারত গ্যাসের ডিস্ট্রিবিউর দেবদত্তা গ্যাস এজেন্সির ডিরেক্টর সাগ্নিক রায়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad