TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘নগরে পতনের শব্দ! ২৮ জুন ২০২৬, রবিবার রাত ১০ টায়
Bengal Times News, 27 June 2026
বেঙ্গল টাইমস নিউজ, কলকাতা : নেতাদের টাকার খেলাতেই কি বারবার প্রাণ যাচ্ছে নিরীহ মানুষের? তারাতলার মতো ঘটনা কেন বারবার ঘটছে? দু-বছর আগেই গার্ডেনরিচের ভেঙে পড়েছিল বহুতল নির্মাণ। চারপাশে ঝুপড়ি। টালিরচালার বাড়ি। গার্ডেনরিচের সেই ঘনবসতিপূর্ণ এলাকাতেই মাথা তুলছিল একটি বহুতল। হঠাত্ই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মাণ বহুতলটি। বহুতলের ধ্বংসাবশেষে চাপা পড়ে ঝুপড়ি। রাত পৌনে বারোটা। ২০২৪-এর ১৭ মার্চ। অনেকেই ঘুমিয়ে পড়েছিলেন। ১৩ জনের মৃত্যু হয়েছিল। তখনকার মেয়র ফিরহাদ হাকিম মেনে নিয়েছিলেন গার্ডেনরিচের নির্মাণ বেআইনি। কলকাতা পুরসভার তদন্ত কমিটি নিশ্চিত করেছিল গার্ডেনরিচের নির্মাণ বেআইনি। তার পরেও কলকাতা পুরসভা কেন সতর্ক হল না? ২৪ জুন, ২০২৬ তাড়াতলায় ঘটে গেল মর্মান্তিক ঘটনা। এখনও চলছে উদ্ধারকাজ। ভেঙে পড়া নির্মীয়মাণ গুদামের প্ল্যানেই তো ত্রুটি রয়েছে। ২০২৬-এর ১৭ জানুয়ারি প্ল্যানটি পাস হল কী করে? ফিরহাদই ছিলেন মেয়র। নিশানায় এলাকার কাউন্সিলর আনোয়ার খান। ফিরহাদ হাকিমের দিকেও আঙুল উঠছে। কোন গাফিলতিতে তারাতলায় চলে গেল এতগুলো প্রাণ? গন্ডগোল কোথায়, কোথায়? লোহা-কংক্রিটের বিরাট বিরাট বিম কেন আছড়ে পড়ল শ্রমিকদের উপর ট্রফ? উত্তর খুঁজতেই গ্রাউন্ড জিরোয় রিপোর্টিং ও বিশেষজ্ঞদের মতামত সহ TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘নগরে পতনের শব্দ! ২৮ জুন ২০২৬, রবিবার রাত ১০ টায়।

