SCROLL

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে ব্রিগেডে ঐতিহাসিক শপথ, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী সরকারের কে কোন দপ্তরের মন্ত্রীত্ব পেলেন, এক ঝলকে দেখে নিন

 

পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী সরকারের কে কোন দপ্তরের মন্ত্রীত্ব পেলেন, এক ঝলকে দেখে নিন 

 Jagannath Bhoumick 
Bengal Times News, 10 June 2026

জগন্নাথ ভৌমিক, কলকাতা : পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রবাদী সরকারের নতুন মন্ত্রিসভা গঠিত হওয়ার পরে আজ দপ্তর বন্টন সম্পন্ন হলো। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীর পাশাপাশি ৯ মে শপথ নিয়েছিলেন পাঁচজন মন্ত্রী - দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু। এরপর ১ জুন সোমবার মন্ত্রীসভার প্রথম সম্প্রসারণে অন্তর্ভুক্ত হলেন আরও ৩৫ জন মন্ত্রী। তাঁদের মধ্যে ১৩ জন পূর্ণমন্ত্রী। ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী রয়েছেন। সব মিলিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি মন্ত্রীসভায় ৪১ জন স্থান পেয়েছেন। আজ ১০ জুন মন্ত্রীদের দপ্তর বণ্টন সম্পন্ন হলো। 

পূর্ণমন্ত্রীদের দপ্তর :

🟠 শুভেন্দু অধিকারী : মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক মন্ত্রী, ভূমি এবং ভূমি সংস্কার, উদ্বাস্তু পুনর্বাসন দপ্তর, বিদ্যুৎ দপ্তর, তথ্য ও সংস্কৃতি দপ্তর, কর্মিবর্গ এবং প্রশাসনিক সংস্কার 

🟠 স্বপন দাশগুপ্ত : অর্থ দপ্তর

🟠 তাপস রায় : শিল্প, বাণিজ্য, সরকারি উদ্যোগ পুনর্গঠন দপ্তর এবং অপ্রচলিত ও নবীকরণযোগ্য শক্তি উৎস দপ্তর।

🟠 দিলীপ ঘোষ : পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, কৃষি বিপণন

🟠 অগ্নিমিত্রা পাল : পুর ও নগরোন্নয়ন দপ্তর

🟠 জগন্নাথ চট্টোপাধ্যায় : উচ্চ শিক্ষা দপ্তর, কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ

🟠 শঙ্কর ঘোষ : পরিষদীয় বিষয়ক, পর্যটন দপ্তর

🟠 অশোক কীর্তনিয়া : খাদ্য ও সরবরাহ, সমবায় দপ্তর

🟠 ডাঃ শারদ্বত মুখোপাধ্যায় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর

🟠 অর্জুন সিং : পরিবহণ ও শ্রম দপ্তর

🟠নিশীথ প্রামাণিক : উত্তরবঙ্গ উন্নয়ন, জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তর

🟠 ক্ষুদিরাম টুডু: আদিবাসী উন্নয়ন, সংখ্যালঘু, মাদ্রাসা শিক্ষা দপ্তর

🟠 দীপক বর্মন : স্কুলশিক্ষা দপ্তর, আবাসন দপ্তর, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দপ্তর, বস্ত্র

🟠 মনোজকুমার ওরাওঁ : বন ও পরিবেশ

🟠 গৌরীশঙ্কর ঘোষ : অনগ্রসর শ্রেণিকল্যাণ, গ্রন্থাগার ও মাস এডুকেশন

🟠 কল্যাণ চক্রবর্তী : তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তর, বিজ্ঞান ও প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি দপ্তর

🟠 অরূপকুমার দাস : সেচ ও জলপথ দপ্তর

🟠 অজয়কুমার পোদ্দার : জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এবং পূর্ত দপ্তর

🟠 দুধকুমার মণ্ডল : কৃষি দপ্তর


স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী

🟠 মালতী রাভা রায় : নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দপ্তর, স্বনির্ভর গোষ্ঠী ও স্ব-রোজগার দপ্তর এবং কর্মসূচি পর্যবেক্ষণ দপ্তর।

🟠 রাজেশ মাহাতো : প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তর এবং মৎস্য দপ্তর।

🟠 ডাঃ ইন্দ্রনীল খাঁ : যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তর এবং ক্রেতা সুরক্ষা দপ্তর।

প্রতিমন্ত্রীদের দপ্তর

🟠 জোয়েল মুর্মু : আদিবাসী উন্নয়ন দপ্তর এবং সেচ ও জলপথ দপ্তর

🟠 হরেকৃষ্ণ বেরা : উচ্চশিক্ষা দপ্তর এবং কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তর

🟠 আনন্দময় বর্মন : পরিবহণ দপ্তর এবং অর্থ দপ্তর

🟠 অশোক দিন্দা : কৃষি বিপণন দপ্তর এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প ও বস্ত্র দপ্তর

🟠 নদিয়ারচাঁদ বাউরি : পূর্ত দপ্তর এবং অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তর

🟠 বিশাল লামা : স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর

🟠 শান্তনু প্রামাণিক : খাদ্য ও সরবরাহ দপ্তর এবং পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তর

🟠 মৌমিতা বিশ্বাস মিশ্র : শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দপ্তর এবং বিজ্ঞান ও প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি দপ্তর

🟠 উমেশ রাই : সংসদীয় বিষয়ক দপ্তর এবং নগরোয়ন ও পুর বিষয়ক দপ্তর

🟠 পূর্ণিমা চক্রবর্তী : তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং পর্যটন দপ্তর

🟠 কৌশিক চৌধুরী : স্কুল শিক্ষা দপ্তর এবং অগ্নি ও জরুরি পরিষেবা দপ্তর

🟠 ভাস্কর ভট্টাচার্য : জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, শ্রম দপ্তর

🟠 দিবাকর ঘরামি : সমবায় দপ্তর, বন দপ্তর এবং পরিবেশ দপ্তর

🟠 অমিয় কিস্কু : খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দপ্তর এবং কৃষি দপ্তর

🟠 কলিতা মাজি : আবাসন দপ্তর

🟠 গার্গী দাস ঘোষ : বিদ্যুৎ দপ্তর এবং অপ্রচলিত ও নবীকরণযোগ্য শক্তি উৎস দপ্তর

🟠 বিরাজ বিশ্বাস : আইন দপ্তর, বিচার দপ্তর এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর

🟠 দীপঙ্কর জানা : ভূমি ও ভূমি সংস্কার ও উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর এবং সুন্দরবন বিষয়ক দপ্তর

🟠 সুমনা সরকার : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad