SCROLL

বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

Eastern Railway নিরাপত্তায় সতর্কতা ও দৃষ্টান্তমূলক কাজের জন্য দুই রেলকর্মীকে সংবর্ধনা দিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার


 

Eastern Railway নিরাপত্তায় সতর্কতা ও দৃষ্টান্তমূলক কাজের জন্য দুই রেলকর্মীকে সংবর্ধনা দিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার


Bengal Times News, 7 April 2026

বেঙ্গল টাইমস নিউজ, কলকাতা : মঙ্গলবার পূর্ব রেলের সদর দপ্তরে আয়োজিত একটি উচ্চস্তরের বৈঠকে, পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তাঁদের দৃষ্টান্তমূলক নিরাপত্তা সতর্কতার জন্য দুই রেলকর্মীকে সংবর্ধিত করেছেন।

উল্লেখ্য গত ৩০শে মার্চ মেজিয়া থার্মাল পাওয়ার স্টেশন সাইডিং থেকে রানীগঞ্জ অভিমুখে যাওয়ার সময় রেললাইনে একটি প্রতিবন্ধকতা লক্ষ্য করে রানিগঞ্জের লোকো পাইলট (গুডস) সন্দীপ তিওয়ারি এবং রানিগঞ্জের সহকারী লোকো পাইলট শুভম গোরাই জরুরি ব্রেক প্রয়োগ করে মালবাহী ট্রেনটিকে নিরাপদভাবে থামিয়ে একটি অপ্রীতিকর ঘটনা এড়াতে সক্ষম হন। এটি ট্রেন পরিচালনার ক্ষেত্রে লোকো পাইলট এবং সহকারী লোকো পাইলটের উচ্চ সতর্কতা এবং কর্তব্যের প্রতি একনিষ্ঠতাকে প্রকাশ করে। এই নিবেদিতপ্রাণ কর্মীদের তাঁদের পরিবারের সদস্যসহ পূর্ব রেলের সদর দপ্তরে ডেকে স্বয়ং জেনারেল ম্যানেজার সংবর্ধিত করেছেন। কারণ পূর্ব রেল তার কর্মীদের সম্পদ হিসেবে বিবেচনা করে এবং এই ধরনের দৃষ্টান্তমূলক কাজের জন্য মনোবল বৃদ্ধি ভবিষ্যতে আরও ভালো কর্মক্ষমতায় সহায়ক হবে।

এই উপলক্ষে বক্তব্য রাখার সময়, পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর এই দুই রেলকর্মীর সহধর্মিণীদেরও প্রশংসা করেন, কারণ তাঁরা তাঁদের স্বামীদের নিষ্ঠার সাথে রেলের দায়িত্ব পালনে পূর্ণ সমর্থন ও সহযোগিতা প্রদান করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad