SCROLL

বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

ভূতনাথ মালিকের সমর্থনে চকদীঘিতে প্রচারে জনজোয়ার


 

ভূতনাথ মালিকের সমর্থনে চকদীঘিতে প্রচারে জনজোয়ার


Atanu Hazra 
Bengal Times News, 7 April 2026

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ভূতনাথ মালিকের সমর্থনে আজ এক বিরাট মিছিলের আয়োজন করা হয়। আজ শুঁড়ে কালনার জোড়বাঁধ থেকে চকদিঘী বেলতলা পর্যন্ত একটি র‍্যালী করা হয়। মাত্র কয়েকটি অঞ্চল নিয়ে এই রালি হলেও তা জনসমুদ্রে পরিণত হয়। 

উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মেহেমুদ খাঁন, প্রার্থী ভূতনাথ মালিক, যুব সভাপতি উত্তম হাজারী, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, মহিলা নেত্রী কল্পনা সাঁতরা,পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক,জেলা জয় হিন্দ বাহিনীর সভাপতি সাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব,ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক সহ সমস্ত শাখা সংগঠনের সভাপতি ও অঞ্চল সভাপতিরা। 

ভূতনাথ মালিকের সমর্থনে জামালপুরের যেখানেই মিছিল হচ্ছে সেখানেই প্রচুর সংখ্যায় কর্মী সমর্থক ও সাধারণ মানুষের ভিড় চোখে পড়ছে। হাজার হাজার কর্মী সমর্থক আজকের মিছিলে পা মেলান তারই সাথে অসংখ্য মানুষ রাস্তার দুধারে ভিড় জমান প্রার্থীকে সমর্থন জানাতে। এলাকার ভূমি পুত্র সকলের প্রিয় মাস্টারমশাই ভূতনাথ মালিককে নিয়ে স্বতস্ফূর্ত মিছিলে এক আলাদা মাত্রা এনে দেয়। 

র‍্যালির শেষে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে মেহেমুদ খাঁন বলেন সামনে কঠিন লড়াই। সকলকে একযোগে লড়াই করতে হবে। আমাদের সকলকে এক হয়ে সকলের প্রিয় পরিচিত সকলের কাছে ভূতনাথ মালিককে বিপুল ভোটে জেতাতে হবে। ভূতনাথ মালিককে জিতিয়ে মমতা ব্যানার্জী ও অভিষেক ব্যানার্জীকে উপহার দিতে হবে। এছাড়াও তিনি কেন্দ্রের বিজেপির নানা চক্রান্তের কথা তুলে ধরেন। কোনো ভাবেই বিজেপির এই চক্রান্তকে সফল হতে দেওয়া যাবে না। তিনি তাঁর বক্তব্যে রাজ্যসরকারের একের পর এক জনকল্যাণকর প্রকল্পের কথা তুলে ধরেন। বাংলার যে উন্নয়ন মুখ্যমন্ত্রী করেছেন তা পুনরায় বজায় রাখার জন্য তৃণমূলকেই জেতাতে হবে। 

প্রার্থী ভূতনাথ মালিক তাঁর বক্তব্যে কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন জনবিরোধী কাজের তীব্র সমালোচনা করেন। তিনি রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী কাজের খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন কোনো ভাবেই সাম্প্রদায়িক বিজেপিকে কোনো ভাবেই জায়গা দেওয়া যাবে না। জামালপুরের প্রতিটি অঞ্চলের মানুষের কাছে তিনি আবেদন করেন এই বিজেপি নামক ভাইরাসকে তাড়াতেই হবে। মিছিলে উল্লেখযোগ্য ভাবে মহিলাদের সংখ্যা ছিল অনেক বেশি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad