TV9 বাংলার নতুন নিউজ সিরিজ বঙ্গযুদ্ধ-বাংলার ভোট, পর্ব ৩। ১২ এপ্রিল, ২০২৬, রবিবার রাত ১০ টায়
Bengal Times News, 11 April 2026
বেঙ্গল টাইমস নিউজ, কলকাতা : বিশ্বযুদ্ধের রেশ, দাঙ্গা, বাংলার মানচিত্রে কাটাছেঁড়া পাশাপাশি অবিরাম শরণার্থী স্রোতে স্বাধীন ভারতের পথ চলা শুরু। এই সব কিছুকে নিয়েই বাংলার মানুষ দেখেছে প্রথম ভোট। পাঁচের দশক থেকেই দেশ জুড়ে বেড়েছে খাদ্যের আকাল। এক দশকে বেড়েছে মানুষের ক্ষোভ। ছয়ের দশকের গোড়া থেকে স্পর্ধার হাওয়া বইছিল। সাতের দশকে বাংলা সহ গোটা দেশ দেখলো স্বৈরতন্ত্রের এক বিরল ছবি। জুরুরি অবস্থায় চলল সাধারণ মানুষ থেকে সংবাদপত্রের কণ্ঠরোধ। সিদ্ধার্থশঙ্কর রায়ের আমল আজও বাংলায় সবচেয়ে ‘কালোদিন’ বলে চিহ্নিত। এইসবকে পেরিয়েই ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হল প্রথম বামফ্রন্ট সরকার। অপেরেশন বর্গা ও পঞ্চায়েতি রাজের হাত ধরে বামফ্রন্ট সরকারের পথ চলা শুরু। .কিন্তু তারপরেই কোন কোন ঘটনায় বিপাকে পড়লো বামেরা? রাজ্য রাজনীতিতে কী ভাবে উত্থান হল মমতা বন্দ্যোপাধ্যায়ের? ১৯৫২ থেকে ২০২৬। প্রথম ভোট থেকে শুরু করে এবারের বিধানসভা নির্বাচন। বাংলার রাজনীতির নানা চড়াই-উতরাই। নির্বাচনের নানা অজানা গল্প। দেখুন TV9 বাংলার নতুন নিউজ সিরিজ বঙ্গযুদ্ধ-বাংলার ভোট, পর্ব ৩। ১২ এপ্রিল, ২০২৬, রবিবার রাত ১০ টায়।

