SCROLL

ফিফা বিশ্বকাপ ২০২৬ : আর্জেন্টিনা কে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন # পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে ব্রিগেডে ঐতিহাসিক শপথ, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

মহানায়ক উত্তমকুমারের জন্মশতবার্ষিকীতে 'রবীন্দ্রভারতী সোসাইটি'র আনন্দঘন স্মরণসন্ধ্যা


 

মহানায়ক উত্তমকুমারের জন্মশতবার্ষিকীতে 'রবীন্দ্রভারতী সোসাইটি'র আনন্দঘন স্মরণসন্ধ্যা

Molla Jasimuddin 
Bengal Times News, 2 September 2026

মোল্লা জসিমউদ্দিন, কলকাতা : বুধবার সন্ধেবেলায় গিরিশ পার্ক সংলগ্ন রথীন্দ্র মঞ্চে মহাসমারোহে পালিত হলো মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষ। আলো আমার, আলো ওগো, আলো ভুবন-ভরা..." - সমবেত কণ্ঠে বিশ্বকবির গানে চারিদিক মুখরিত করে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রবীন্দ্রভারতী সোসাইটি বাংলা চলচ্চিত্র জগতের রূপালী পর্দার কিংবদন্তি নায়ক উত্তমকুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে নিবেদন করল এক আনন্দঘন স্মরণসন্ধ্যা তাদের লাইব্রেরি ঘরে।

 বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোটগল্প উপন্যাস ইত্যাদি অবলম্বনে নির্মিত বেশ কিছু ছায়াছবিতে উত্তমকুমার তাঁর অসামান্য অভিনয় দক্ষতায় মুগ্ধ করে রেখেছেন আপামর বাঙালিকে তাঁর সমকালীন সময়ে এবং তার রেশ বর্তমান সময়েও বহমান সেই ধারায়। বাংলা সিনেমা জগতে রোমান্টিক অভিনয় ও ধ্রুপদি কেতায় খ্যাতিমান নায়ক রূপে তাঁর ক্রম উত্তরণ, বিশ্লেষণ এবং বাংলা সিনেমায় রবীন্দ্রসংগীতের সূচনা, প্রচলন ব্যবহার ইত্যাদি নিয়ে কথায় ও গানে একটি সুন্দর সন্ধ্যা উপহার দিল সোসাইটি কর্তৃপক্ষ।

সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের প্রাক্ ভাষণ দিয়ে শুরু হয় অনুষ্ঠান। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিভিন্ন প্রামাণিক স্বল্পচিত্র নির্মাতা জনপ্রিয় ব্যক্তিত্ব মুজিবর রহমান। বিশ্বকবির রচনা ভিত্তিক নির্মিত বিভিন্ন ছায়াছবিতে উত্তমকুমারের ঠোঁট মেলানো গানগুলি এবং অন্যান্য সিনেমায় ব্যবহৃত সেইরকম গানগুলি গেয়ে শোনান সোসাইটির সংগীতশিল্পীবৃন্দ। গানে গানে ছিলেন দেবাশিস দত্ত, হিমাদ্রী মুখার্জী, জয়শ্রী দে, ললিতা সিনহা, সুপ্রিয় চ‍্যাটার্জী, তন্দ্রিমা দত্ত। কবিগুরুর গানে নৃত্য পরিবেশনায় ছিলেন জিনিয়া ঘটক, কৌশিক ঘোষ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা সহ গানগুলির বিস্তারিত আলোচনা করেন সোমা সরকার ও সুমিত অধিকারী। সুন্দর ব্যবস্থাপনা এবং সুদক্ষ পরিচালনায় অনুষ্ঠানটি হয়ে দাঁড়ায় শ্রুতিমধুর। শেষলগ্নে সমবেত কণ্ঠে ভারতের জাতীয় সংগীত গেয়ে আয়োজনের পরিসমাপ্তি ঘটে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad