SCROLL

ফিফা বিশ্বকাপ ২০২৬ : আর্জেন্টিনা কে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন # পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে ব্রিগেডে ঐতিহাসিক শপথ, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

বর্ধমানে একমাস ব্যাপী ‘আজাদি ফ্রম ওয়েস্ট’ প্রচারে বিপুল উৎসাহ


 

বর্ধমানে একমাস ব্যাপী ‘আজাদি ফ্রম ওয়েস্ট’ প্রচারে বিপুল উৎসাহ 

Bengal Times News, 3 September 2026

বেঙ্গল টাইমস নিউজ, বর্ধমান : বর্ধমানের মহারাজাধিরাজ উদয়চাঁদ মহিলা মহাবিদ্যালয়ে স্টার্ট আপ ফাউন্ডেশনের উদ্যোগে এক মাসব্যাপী ‘আজাদি ফ্রম ওয়েস্ট’ শীর্ষক সচেতনতা প্রচারের সমাপ্তি হল। নতুন বর্জ্য ব্যবস্থাপনা আইন, ২০২৬ সম্পর্কে যুবসমাজকে সচেতন করা এবং দৈনন্দিন জীবনে বর্জ্য কমানো, পুনর্ব্যবহার ও দায়িত্বশীল ব্যবস্থাপনার অভ্যাস গড়ে তোলাই ছিল এই প্রচারের মূল লক্ষ্য। প্রায় ২০টি কলেজ ও বেশ কয়েকটি স্কুলে পোস্টার তৈরি, বর্জ্য বিষয়ক কবিতা লেখা ও স্লোগান লেখার প্রতিযোগিতার মাধ্যমে কয়েক হাজার পড়ুয়াকে যুক্ত করা হয়। প্রচারে বর্জ্য সম্পর্কে প্রচলিত ধারণার বাইরে গিয়ে প্রাণিজ খাদ্য উৎপাদন ও প্রাণী পালনের ফলে তৈরি জৈব বর্জ্য, তা থেকে মিথেন গ্যাস নির্গমন, পরিবেশের উপর প্রভাব এবং প্রাণীকল্যাণের বিষয়েও সচেতনতা তৈরি করা হয়। 

আয়োজকদের পক্ষে সন্দীপন সরকার জানান, গুসকরা মহাবিদ্যালয়, পোলবা মহাবিদ্যালয়, বর্ধমান রাজ কলেজ, তেহট্ট সদানন্দ মহাবিদ্যালয়, আসানসোলের বানওয়ারিলাল ভালোটিয়া কলেজ (বি.বি. কলেজ), বাঁকুড়া জেলা সারদামণি মহিলা মহাবিদ্যাপীঠ এবং উখড়িদের স্যার রাসবিহারী ঘোষ মহাবিদ্যালয়ের অ্যানিম্যাল পিপল প্ল্যানেট ক্লাবের সদস্যরাও সক্রিয়ভাবে এই প্রচারে অংশ নেন। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাজাধিরাজ উদয়চাঁদ মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. আসরফি খাতুন। আয়োজকদের মতে, প্রতিযোগিতা ও সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে তরুণদের সরাসরি যুক্ত করে বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ, প্রাণীকল্যাণ ও টেকসই জীবনযাপন নিয়ে সচেতনতা তৈরির এই উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad