SCROLL

ফিফা বিশ্বকাপ ২০২৬ : আর্জেন্টিনা কে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন # পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে ব্রিগেডে ঐতিহাসিক শপথ, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

মুখ্যমন্ত্রীর নির্দেশ : চিনির মূল্যবৃদ্ধি রুখতে শহর বর্ধমানে প্রশাসনিক অভিযান


 

মুখ্যমন্ত্রীর নির্দেশ : চিনির মূল্যবৃদ্ধি রুখতে শহর বর্ধমানে প্রশাসনিক অভিযান 


 Bengal Times News, 25 August 2026

বেঙ্গল টাইমস নিউজ, বর্ধমান : চিনির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঘটনার আঁচ গ্রাম থেকে শহর ছাড়িয়ে পশ্চিমবঙ্গের রাজধানীতে পৌঁছেছে। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তড়িঘড়ি নির্দেশ দিয়েছেন, চিনি সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে রাখতে হবে। রাজ্যের বিভিন্ন উল্লেখযোগ্য বাজারগুলোর পাশাপাশি বর্ধমানের একাধিক বাজারে পাইকারি ও খুচরো দোকানে চিনির দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের সমস্যা দেখা দিয়েছে। এই অবস্থায় ২৫ আগস্ট বর্ধমানের বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেন প্রশাসনিক আধিকারিকরা। পুলিশ ও প্রশাসন যৌথভাবে এই অভিযানে নামার পর ব্যাবসায়িক মহলে আলোড়ন ছড়িয়ে পড়ে। শুধুমাত্র চিনিই নয়, নিত্যপ্রয়োজনীয় অন্যান্য সামগ্রী কেনাবেচা নিয়েও এদিন খোঁজ খবর চলে। জানিয়ে দেওয়া হয় অসাধু উপায় অবলম্বন করলেই কড়া পদক্ষেপ নেবে প্রশাসন। একদিকে দাম বেড়ে যাওয়া অন্যদিকে চিনি মিলবে না- এই গুজবে এক শ্রেণীর ব্যাবসায়ীদের মধ্যে গত কয়েকদিনে উদ্বেগ তৈরি হয়েছে। 

গত এক সপ্তাহের মধ্যে কেজি প্রতি ২০ টাকা বেশি দামে চিনি বিক্রি হচ্ছে। ফলে ক্রেতাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। অযথা অভাব সৃষ্টি করে চিনির দাম বেশি নেওয়া হচ্ছে - এই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার শহর বর্ধমানের নতুনগঞ্জ সহ বিভিন্ন পাইকারি ও খুচরো দোকান গুলোতে পুলিশ ও প্রশাসনের যৌথ অভিযান চলে। দামের পাশাপাশি চিনি মজুত নিয়ে সরেজমিন ঘুরে দেখেন প্রশাসনের আধিকারিকরা। চিনি ছাড়াও সরষের তেল, ডাল, সহ অন্যান্য খাদ্য সামগ্রীর মজুত, বিক্রি মূল্য, সরবরাহ ব্যাবস্থা খতিয়ে দেখা হয়। একই সাথে কৃত্রিম অভাব সৃষ্টি হচ্ছে কিনা সে বিষয়ে কঠোরভাবে খোঁজ খবর করা হয়। পাইকারি এবং খুচরো বিক্রেতাদের সঙ্গে কেনাবেচায় দামের ফারাক কতটা সেটাও যাচাই করেন আধিকারিকরা। জানিয়ে দেওয়া হয়- অতিরিক্ত মজুত ও অনিয়ম ধরা, পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযান ধারাবাহিক ভাবে চলবে বলে প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad