SCROLL

ফিফা বিশ্বকাপ ২০২৬ : আর্জেন্টিনা কে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন # পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে ব্রিগেডে ঐতিহাসিক শপথ, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

জামালপুরে শতবর্ষ প্রাচীন ঝুলন উৎসবে মানুষের ঢল


 

জামালপুরে শতবর্ষ প্রাচীন ঝুলন উৎসবে মানুষের ঢল


Atanu Hazra 
Bengal Times News, 25 August 2026

অতনু হাজরা, জামালপুর : জামালপুরে মহাসমারোহে চলছে ঝুলন উৎসব। শ্রী শ্রী রাধাকৃষ্ণের ঝুলন উৎসবের উদ্বোধন করেন জামালপুরের বিধায়ক অরুণ হালদার। এই ঝুলন উৎসব পরিচালনা করে জামালপুর গঞ্জ বারোয়ারি। জামালপুরের এই উৎসব অনেক প্রাচীন। উৎসবকে ঘিরে এখানে বসে হরেকরকম পসরা সামগ্রীর মেলা। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক অরুণ হালদার ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী প্রধান চন্দ্র পাল, মেলা কমিটির প্রধান উপদেষ্টা শান্তি মাল, মেলার সভাপতি শুকদেব ভান্ডারী, সম্পাদক অভিক দাস, মহেশ হাট সহ অন্যান্যরা। উদ্বোধনী বক্তব্যে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে গীতার শ্লোক দিয়ে তাঁর বক্তব্য শুরু করেন বিধায়ক। পরে রাধা কৃষ্ণের মন্দিরের ফিতে কেটে ঝুলন উৎসবের সূচনা করেন। 

তাঁকে এই ঝুলন উৎসবে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ জানান। এই সনাতন উৎসবের সাফল্য কামনা করেন তিনি। তিনি ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করেন জামালপুরের যেন তিনি সর্বোচ্চ উন্নয়ন করতে পারেন। জামালপুরের মানুষের আস্থার মর্যাদা যেন তিনি রাখতে পারেন।

 

শান্তি বাবু জানান, প্রায় ১০৮ বছর ধরে চলছে এই ঝুলন মেলা। আসে পাশের ব্লক থেকেও প্রচুর মানুষ আসেন ঝুলন দেখতে। সকল ধর্ম, বর্ণের মানুষের মেল বন্ধন ঘটায় এই মেলা। প্রধান বাবু তাঁর বক্তব্যে জামালপুর গঞ্জ বারোয়ারির প্রশংসা করেন। এবং তিনি এবং তাঁর দলের সকলে সব রকম ভাবে সহযোগিতা করবেন বলে জানান।

 রবিবার থেকে শুরু হয়েছে ঝুলন মেলা। ১৫ দিন চলবে এই মেলা। দূরদূরান্ত থেকে বহু দোকানপাট এসেছে। প্রতিদিন হাজার হাজার মানুষ আসছেন ঝুলন উৎসবের মেলা দেখতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad