SCROLL

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে ব্রিগেডে ঐতিহাসিক শপথ, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

মুকুটমণিপুরের যোগ-শিবিরে যোগাভ্যাস করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু


 

মুকুটমণিপুরের যোগ-শিবিরে যোগাভ্যাস করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু


Soumi Mondal
Bengal Times News, 21 June 2026

সৌমী মন্ডল, বাঁকুড়া :-খাতড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে ১২ তম বিশ্ব যোগ দিবসে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র বাঁকুড়ার রানী মুকুটমনিপুরে কংসাবতী জলাধারের পাড়ে যোগ শিবিরে, উপস্থিত ছিলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু, খাতড়া মহকুমা শাসক, খাতড়া বিডিও ,পুলিশ প্রশাসন সহ স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ। অন্যদিকে জেলার প্রতিটি ব্লকে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হলো। রায়পুর সমষ্টি উন্নয়ন আধিকারিক এর উদ্যোগে ও ব্লক যুব করনের সহযোগিতায় রায়পুর ব্লক কমিউনিটি হলে যোগ শিবির টি অনুষ্ঠিত হয় । উপস্থিত ছিলেন বিডিও উদয়নারায়ন দে জয়েন্ট বিডিও উৎপল রায় সহ কার্যালয়ের অন্যান্য কর্মীবৃন্দ ও বিদ্যালয়ে ছাত্রছাত্রীবৃন্দ। সারেঙ্গা ব্লক প্রশাসনের উদ্যোগ দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন বিডিও তমাল কান্তি সরকার সহ অন্যানরা।অন্যদিকে পতঞ্জলি মহিলা যোগ সমিতির উদ্যোগে বাঁকুড়া জেলার প্রতিটি ব্লকে পালিত হল এই দিনটি। বাঁকুড়া জেলা মহিলা পতঞ্জলির যোগ শিক্ষিকা শ্যামলী বিশ্বাস ও গৌতম বিশ্বাস এর উদ্যোগে গড় রায়পুর উচ্চ বালিকা বিদ্যালয়ে যোগ শিবির টি অনুষ্ঠিত হয় । উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মানুষজন। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পাপিয়া চ্যাটার্জি, শিক্ষা রত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক পরীক্ষিত কামিল্যা , সাধন মন্ডল প্রমূখ।

মুকুটমণিপুর যোগ শিবিরটি সকাল প্রায় ৬টা নাগাদ কংসাবতী জলাধারের নিরিবিলি ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পরিবেশে যোগাভ্যাস শুরু হয়। প্রশিক্ষকদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা বিভিন্ন যোগাসন ও প্রণায়াম অনুশীলন করেন। যোগব্যায়ামের মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতার বার্তা তুলে ধরা হয় এদিনের কর্মসূচিতে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা যোগচর্চার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। তারা বলেন, বর্তমান ব্যস্ত জীবনে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য নিয়মিত যোগাভ্যাস অত্যন্ত প্রয়োজন। শরীরকে সুস্থ রাখার পাশাপাশি মানসিক চাপ কমাতেও যোগের ভূমিকা অপরিসীম। তাই প্রতিদিনের জীবনে যোগচর্চাকে অন্তর্ভুক্ত করা দরকার।

এদিনের কর্মসূচিতে স্কুল পড়ুয়াদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রকৃতির কোলে কংসাবতী জলাধারের পাড়ে অনুষ্ঠিত এই যোগ দিবসের অনুষ্ঠান একদিকে যেমন স্বাস্থ্য সচেতনতার বার্তা দেয়, অন্যদিকে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এক মঞ্চে এনে সম্প্রীতি ও ঐক্যের নজির গড়ে তোলে।

খাতড়া মহকুমা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অংশগ্রহণকারীরা। যোগ দিবস উপলক্ষে এমন আয়োজনে খুশি এলাকাবাসী।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad