SCROLL

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে ব্রিগেডে ঐতিহাসিক শপথ, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

বর্ধমানে ১০৮ শিব মন্দিরের পবিত্র প্রাঙ্গণে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের সঙ্গে মন্ত্রী মৌমিতা

 



বর্ধমানে ১০৮ শিব মন্দিরের পবিত্র প্রাঙ্গণে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের সঙ্গে মন্ত্রী মৌমিতা 


Jagannath Bhoumick 
Bengal Times News, 21 June 2026

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : আজ ২১ জুন দ্বাদশতম আন্তর্জাতিক যোগ দিবস। পশ্চিমবঙ্গে আজকের দিনটি স্মরণীয় হয়ে থাকবে। দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতার রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ইতিহাসের পাতায় এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজকের দিনটি সরকারি ভাবে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে পালিত হচ্ছে। মঠ, মন্দির, মিশন, আশ্রম থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দিবস পালিত হয়। 

বর্ধমানের ঐতিহ্যবাহী ১০৮ শিব মন্দিরের পবিত্র প্রাঙ্গণে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন বর্ধমান দক্ষিণের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ১০৮ শিব মন্দির প্রাঙ্গণে যোগ দিবসের কর্মসূচিতে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সঙ্গে অংশ নিয়েছেন মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র।

মন্ত্রী বলেন, 'শরীর, মন ও আত্মার সুসমন্বয়ের বার্তা নিয়ে যোগের এই মহোৎসবের মাধ্যমে সুস্থ ও সচেতন সমাজ গঠনের অঙ্গীকার আরও দৃঢ় হলো'।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad