SCROLL

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে ব্রিগেডে ঐতিহাসিক শপথ, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

২২ বছর পর ভারত সেরা, ইষ্টবেঙ্গল ক্লাবের ঐতিহাসিক জয় উদযাপন



 

২২ বছর পর ভারত সেরা, ইষ্টবেঙ্গল ক্লাবের ঐতিহাসিক জয় উদযাপন 


K K Mallick 
Bengal Times News, 22 May 2026

কে কে মল্লিক, কলকাতা : ২২ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়া ইস্টবেঙ্গল দলটিকে শুক্রবার ঐতিহাসিক সংবর্ধনা দেওয়া হলো কলকাতায় ক্লাব তাঁবুতে। এই স্মরণীয় মুহূর্ত উদযাপন করতে লাল-হলুদ ক্লাব তাঁবুতে সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস ও জমকালো আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিলো। 

 বৃহস্পতিবার ইন্টার কাশীর বিরুদ্ধে ২-১ গোলে জয়লাভ করে অস্কার ব্রুজোর দল ট্রফিটি নিজেদের করে নিয়েছে। দীর্ঘ ২২ বছর পর ভারতের জাতীয় লিগ জয়ের এই আনন্দ ভাগ করে নিতে শুক্রবার বিকালে ক্লাবের সদস্য, সমর্থক এবং শীর্ষ কর্মকর্তারা মাঠ ও ক্লাব তাবুর প্রাঙ্গণে একত্রিত হলেন।

২২ বছর পর ভারত সেরা হওয়ার পরে কিশোর ভারতী স্টেডিয়াম চত্বরে সমর্থকরা উল্লাসে উদ্বেলিত হয়ে পড়ার দৃশ্য সকলের নজর কাড়ে।| কোচ অস্কার ব্রুজো এই জয়কে তাঁর কোচিং জীবনের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে চিহ্নিত করেছেন এবং সমর্থকদের উচ্ছ্বাস ও ভালোবাসায় আপ্লুত হয়েছেন। 

                 ছবি : অত্রি ব্যানার্জী , কলকাতা ময়দান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad