SCROLL

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে ব্রিগেডে ঐতিহাসিক শপথ, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

WB Development পশ্চিমবঙ্গের উন্নয়ন কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়গুলির মধ্যে অন্যতম : প্রধানমন্ত্রী


 

WB Development 

পশ্চিমবঙ্গের উন্নয়ন কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়গুলির মধ্যে অন্যতম : প্রধানমন্ত্রী 

Bengal Times News, 22 May 2026

বেঙ্গল টাইমস নিউজ, নতুন দিল্লি : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার একপক্ষ কালের মধ্যেই শুভেন্দু অধিকারী নতুন দিল্লিতে গিয়ে ২২ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন। প্রথম সাক্ষাতেই যে আলোচনা হয়েছে তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের উন্নয়নে সর্বতোভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর এক্স হ্যান্ডেলে উল্লেখ করেছেন। 

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, "নতুন দিল্লিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেয়ে আমি গর্বিত ও সম্মানিত বোধ করছি।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের মানুষের সেবা করার দায়িত্ব গ্রহণের পর এটি ছিল মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমার প্রথম সরকারি বৈঠক।

মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক শুভেচ্ছা এবং সর্বোপরি আমাদের রাজ্যের উন্নয়নের প্রতি তাঁর অবিচল অঙ্গীকারের জন্য আমি গভীর কৃতজ্ঞতা জানাই। অত্যন্ত ফলপ্রসূ এই আলোচনায় মাননীয় প্রধানমন্ত্রী পুনরায় “সবকা সাথ, সবকা বিকাশ”-এর তাঁর দর্শনের উপর জোর দেন এবং জানান যে পশ্চিমবঙ্গের উন্নয়ন কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়গুলির মধ্যে অন্যতম।

পশ্চিমবঙ্গকে দীর্ঘদিনের স্থবিরতা থেকে উদ্ধার করে অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পোন্নয়ন এবং যুবসমাজের ক্ষমতায়নের দ্রুত গতির পথে এগিয়ে নিয়ে যেতে সর্বতোভাবে সাহায্য, দিকনির্দেশনা এবং কেন্দ্রের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়ার জন্য আমি তাঁর কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ।

কেন্দ্রের আশীর্বাদ এবং রাজ্যের মানুষের আস্থা নিয়ে আমরা পশ্চিমবঙ্গে ডবল-ইঞ্জিন উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন এবং সর্বাঙ্গীণ অগ্রগতির এক নতুন যুগের সূচনা করতে প্রস্তুত।"

ছবি সৌজন্য : এক্স - Suvendu Adhikari @SuvenduWB

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad