SCROLL

বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

Assembly Election 2026 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারে মেমারিতে উপচে পড়া ভিড়


 

Assembly Election 2026 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারে মেমারিতে উপচে পড়া ভিড় 


Jagannath Bhoumick 
Bengal Times News, 11 April 2026

জগন্নাথ ভৌমিক, মেমারি : মেমারি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী উত্তাপ ক্রমশ বাড়ছে। এই প্রেক্ষাপটে তৃণমূল কংগ্রেস প্রার্থী রাসবিহারী হালদার-এর সমর্থনে জোরদার প্রচার করে গেলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রার্থী রাসবিহারী কে নিয়ে এদিন মেমারি শহরে বিশাল রোড শো করেন। এদিনের রোড শো শুরু মেমারি বিডিও অফিস মোড় সংলগ্ন এলাকা থেকে। এরপর বামনুপাড়া মোড় হয়ে রোড শো গিয়ে শেষ হয় মেমারি নতুন বাস স্ট্যান্ডের কাছে। যেখানে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে মানুষের ঢল নামে।

রোড শো চলাকালীন রাস্তার দু’ধারে ভিড় জমায় সাধারণ মানুষ। দলীয় পতাকা, ব্যানার এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি আক্রমণ শানান ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে। তাঁর অভিযোগ, বিজেপি শুধু প্রতিশ্রুতি দেয়, কিন্তু মানুষের পাশে দাঁড়ায় না। 

তিনি বলেন, “বাংলায় বিভাজনের রাজনীতি চালাতে চাইছে বিজেপি। কিন্তু তৃণমূল কংগ্রেস মানুষের উন্নয়ন এবং সম্প্রীতির রাজনীতি করে।” পাশাপাশি তিনি কেন্দ্রের নীতির সমালোচনা করে দাবি করেন, সাধারণ মানুষের উপর আর্থিক চাপ বাড়ছে। আর এসআইআর নিয়ে মানুষকে মানসিক চাপে ফেলেছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এদিনের রোড শোতে মেমারি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রাসবিহারী হালদার সহ ছিলেন বিদায়ী বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, মেমারি ১ ব্লক সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী, পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী প্রমুখ।

প্রার্থী রাসবিহারী হালদার জানান, মেমারির উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয় সমস্যার সমাধান, কর্মসংস্থান বৃদ্ধি এবং পরিকাঠামোর উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথাও বলেন তিনি।

এই রোড শো ও সভা ঘিরে তৃণমূল শিবিরে যথেষ্ট উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। রাজনৈতিক মহলের মতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রচার কর্মসূচি মেমারিতে নির্বাচনী লড়াইকে আরও তীব্র করে তুলল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad