SCROLL

বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

জামালপুরে তৃণমূল প্রার্থীকে নিয়ে অঞ্চলে অঞ্চলে ব্লক সভাপতির কর্মী বৈঠক থেকে গ্রামে গ্রামে প্রচার



জামালপুরে তৃণমূল প্রার্থীকে নিয়ে অঞ্চলে অঞ্চলে ব্লক সভাপতির কর্মী বৈঠক থেকে গ্রামে গ্রামে প্রচার 


Atanu Hazra 
Bengal Times News, 22 March 2026

অতনু হাজরা, জামালপুর : ঈদের রেস কাটতে না কাটতেই তৃণমূল কংগ্রেসের কর্মী বৈঠক শুরু। জামালপুর বিধানসভা কেন্দ্রে এবারে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সকলের অত্যন্ত প্রিয় মাস্টারমশাই ভূতনাথ মালিক। রবিবার থেকে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খাঁন অঞ্চল ধরে ধরে কর্মী বৈঠক করছেন।

 এদিন সকালেই তিনি প্রার্থীকে নিয়ে পৌঁছে যান জোতশ্রীরাম অঞ্চলে। মেহেমুদ খাঁন ব্যক্তিগত ভাবে দলের পুরনো দিনের কর্মীদের ফোন করে আজকের এই কর্মী বৈঠকে ডেকে নেন। সকলের কাছে তিনি দলের নির্দেশ পৌঁছে দেন, এই ভোটে কারোর বসে থাকা যাবে না। সকলকে এক জোট হয়ে প্রচারে নামতে হবে। প্রার্থীকে জেতাতে সকলকে উল্লেখযোগ্য ভূমিকা নিতে হবে। 

এই কর্মী বৈঠকে উপস্থিত ছিলেন প্রার্থী ভূতনাথ মালিক, ব্লক সভাপতি মেহেমুদ খাঁন, অঞ্চল সভাপতি তপন দে, প্রধান আরিফা বেগম, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মিঠু মাঝি, ব্লক নেতা অমল দলুই সহ অন্যান্য নেতৃত্ব। প্রার্থীকে সকলে মালা পরিয়ে বরণ করে নেন। প্রত্যেক নেতাদের ব্লক সভাপতি মালা পরিয়ে বরণ করে নেন। মেহেমুদ খাঁন উপস্থিত কর্মীদের বলেন দল তাঁদের দাবী মেনে স্থানীয় প্রার্থী করেছে তাই এখন সকলকে একজোট হয়ে কাজ করতে হবে। জোতশ্রীরাম অঞ্চল থেকে ভূতনাথ মালিককে বিপুল ভোটে জেতাতে হবে। পরে দুপুর তিনটায় তিনি প্রার্থীকে নিয়ে পৌঁছে যান আঝাপুর অঞ্চলে। সেখানে উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি ডাঃ প্রতাপ রক্ষিত, প্রধান হেমব্রম, সুদীপ মজুমদার, মান্টু চৌধুরী, শেখ শাজাহান সহ অন্যান্যরা। এখানেও দলের পুরনো কর্মীদের ব্যক্তিগত ভাবে ফোন করে ডেকে নেন মেহেমুদ খাঁন। ডাঃ প্রতাপ রক্ষিত সকলকে বরণ করে নেন। 

 মেহেমুদ খাঁন এখানেও উপস্থিত দলের সকল কর্মীদের বলেন সব কিছু ভুলে এখন তাঁদের সকলকে এক হয়ে তাঁদের সকলের প্রিয় মাস্টারমশাই ভূতনাথ মালিককে বিধানসভা ভোটে জিতিয়ে এই সিট তাঁদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়ে চতুর্থ বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করতে হবে। পরে তাঁরা পাঁচড়া অঞ্চলে যান। সেখানে উপস্থিত ছিলেন ব্লক মহিলা নেত্রী কল্পনা সাঁতরা, অঞ্চল সভাপতি জয়দেব দাস, প্রধান বিকাশ পাকড়ে সহ অন্যান্য নেতা কর্মীরা। প্রার্থী ভূতনাথ মালিককে ফুলের মালা পরিয়ে সকলে বরণ করে নেন। উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন সকলকে নিয়ে একসঙ্গে চলতে হবে। তিনি বলেন নতুনদের যেমন জায়গা দিতে হবে তেমন পুরনোদেরও সম্মান দিতে হবে। সকলে মিলে বিধানসভা ভোটে দলের মনোনীত প্রার্থী তাঁদের কাছের ছেলে, কাজের ছেলে ভূতনাথ মালিককে বিপুল ভোটে জয়ী করতে হবে। তিনি বলেন, এক ঐতিহাসিক সন্ধিক্ষণে তাঁরা দাঁড়িয়ে আছেন -এই প্রথম ভূমিপুত্র প্রার্থী পেয়েছেন তাঁরা। তাই কোনো ভুল নয়। লোকসভা ভোটের ফলকেও ছাপিয়ে যেতে হবে এবার। কর্মী বৈঠকের পর প্রার্থীকে নিয়ে স্থানীয় বাজারে জনসংযোগ করেন তাঁরা। 

চায়ের দোকানে বসে চা খেয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন।প্রার্থী ভূতনাথ মালিক বলেন, যেভাবে তাঁর বিধানসভা সহ সারা রাজ্যে উন্নয়ন হয়েছে তাতে মানুষের আশীর্বাদে তিনি এখান থেকে জেতার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad