SCROLL

বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

UNI সংবাদ সংস্থা ইউএনআই এর নয়াদিল্লির কার্যালয়ে পুলিশি হামলা ও উচ্ছেদের নিন্দায় সরব আইজেএ


 

UNI সংবাদ সংস্থা ইউএনআই এর নয়াদিল্লির কার্যালয়ে পুলিশি হামলা ও উচ্ছেদের নিন্দায় সরব আইজেএ


Bengal Times News, 21 March 2026

বেঙ্গল টাইমস নিউজ, কলকাতা : সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণের বিরুদ্ধে সরব ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন। নয়াদিল্লিতে ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়া (ইউএনআই)-এর কার্যালয় থেকে সাংবাদিক ও কর্মীদের জোরপূর্বক উচ্ছেদের তীব্র নিন্দা জানাচ্ছে এই সাংবাদিক সংগঠন। 

ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন এর সভাপতি কে ডি পারথ্ ও সাধারণ সম্পাদক দেবাশিস দাস এক বিবৃতিতে জানান, 'প্রাপ্ত তথ্য অনুযায়ী, পুলিশ ও আধাসামরিক বাহিনীর একটি বিশাল দল কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এবং কোনো বৈধ লিখিত আদেশ প্রদর্শন না করেই প্রাঙ্গণে প্রবেশ করে। নারী কর্মী সহ সাংবাদিক ও কর্মচারীদের জোরপূর্বক নিউজরুম থেকে বের করে দেওয়া হয় এবং তাঁদের ওপর শারীরিক নির্যাতন, মৌখিক গালিগালাজ ও অমানবিক আচরণ করা হয়।

এই ঘটনাটি সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর একটি সরাসরি আক্রমণ এবং এটি গণতান্ত্রিক মূল্যবোধ ও মত প্রকাশের মৌলিক অধিকারের প্রতি গুরুতর হুমকি। দেশের অন্যতম প্রাচীন এবং প্রেস্টিজিয়াস একটি সংবাদ সংস্থার প্রতি এমন আচরণ গণমাধ্যম মহলে ভয় ও নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি করে।'

এই ঘটনার প্রেক্ষিতে ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন দাবি করে ঘটনাটির বিষয়ে একটি সুষ্ঠু ও উচ্চপর্যায়ের তদন্ত করা হোক।এই কাজের জন্য দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। ক্ষতিগ্রস্ত সাংবাদিক ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ইউএনআই অফিস অবিলম্বে পুনরুদ্ধার করা হোক যাতে এর সংবাদ পরিষেবা নিরবচ্ছিন্নভাবে পুনরায় চালু হতে পারে।

ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন এর তরফে বলা হয় আমরা দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করছি যে, সংবাদপত্রের স্বাধীনতা যেকোনো গণতন্ত্রের ভিত্তিপ্রস্তর এবং একে ক্ষুণ্ণ করার কোনো প্রচেষ্টা বরদাস্ত করা হবে না। ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন সারা দেশের সাংবাদিকদের এ ধরনের ঘটনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad