TV9 টিভি নাইন বাংলার নতুন নিউজ সিরিজ, গুড়ে গড়বড়, রবিবার, ৮ই ফেব্রুয়ারি, রাত ১০টা
Bengal Times News, 7 February 2026
বেঙ্গল টাইমস নিউজ, কলকাতা : শীত এ বছর লম্বা ইনিংস খেলল। বাঙালির শীত ঋতুকে আরও মধুর করে নলেন গুড়। গৌড়বঙ্গ নামটাই এসেছিল বাংলার গুড় থেকে। তাই বাংলার গুড় বাঙালির সংস্কৃতির অঙ্গ। গুড়ের সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির নস্টালজিয়া। তবে মুনাফার কালো থাবা পড়েছে নলেনের দিকে। লাগাতার চলছে তোলাবাজি। খাঁটি গুড়ের নামে চলছে ভেজাল গুড়। অসত্ পথে চলছে উপার্জন। তাই যা খাচ্ছেন তা আদৌ গুড় তো ? লাভের গুড় খাচ্ছে কোন পিঁপড়ে ? সরেজমিনে খোঁজ টিভি নাইন বাংলার।
দেখুন, নিউজ সিরিজ - গুড়ে গড়বড়, রবিবার, রাত ১০টা

