গবেষণায় এআই ব্যবহার নিয়ে দু’দিনের অনলাইন সেমিনার
Bengal Times News, 5 February 2026
বেঙ্গল টাইমস নিউজ : WATCHDOG JOURNALISM TUITION CLASSES আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে “AI for Research” শীর্ষক একটি দু’দিনের অনলাইন সেমিনারের আয়োজন করতে চলেছে। এই সেমিনারের মূল উদ্দেশ্য হলো গবেষণা কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর বাস্তব ও কার্যকর ব্যবহার তুলে ধরা।সেমিনারে এআই-ভিত্তিক লিটারেচার রিভিউ, গবেষণার গ্যাপ চিহ্নিতকরণ, স্মার্ট ডাটা স্যাম্পলিং এবং উন্নত ডাটা অ্যানালিসিস পদ্ধতি নিয়ে আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে গবেষণার সময় ও শ্রম অনেকটাই কমানো সম্ভব হবে।
এই সেমিনারটি গবেষক, ছাত্রছাত্রী, সাংবাদিক, বিশ্লেষক এবং গবেষণায় এআই ব্যবহার করতে আগ্রহী সকলের জন্য উন্মুক্ত। অংশগ্রহণকারী সকলকে সার্টিফিকেট প্রদান করা হবে।
সম্পূর্ণ অনলাইন মাধ্যমে সেমিনারটি অনুষ্ঠিত হবে, ফলে যে কোনও স্থান থেকেই অংশগ্রহণ করা যাবে। বর্তমানে রেজিস্ট্রেশন চলছে।


