Bengal Times News, 7 February 2026
বেঙ্গল টাইমস নিউজ, বর্ধমান : সাধারণত নির্বাচনের সময় সুরক্ষা বাহীনির থাকার জায়গা হিসাবে ব্যবহৃত হয় বিভিন্ন স্কুল, ভোট ঘোষণার পরপরই সুরক্ষা বাহিনীর সদস্যরা চলে আসেন বিভিন্ন শহর ও গ্রামে সুষ্ঠ ও নিরাপদ ভোটের স্বার্থে, তাদের মাস ব্যাপী রাখা হয় মূলত স্থানীয় স্কুল গুলিতে। এবার তা বন্ধে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের তরফে সন্দীপন সরকার জানান, "দেশের মুখ্য নির্বাচন কমিশনার ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে তারা আবেদন জানিয়েছে যে নিরাপত্তা বাহিনীর থাকার জন্য স্থানীয় স্তরে সরকারী ও বেসরকারী কমিউনিটি হল গুলিকে প্রাধান্য দেওয়া হোক , একান্ত ভাবে এহেন গৃহ না পাওয়া গেলে অতিরিক্ত কক্ষ আছে এমন সরকারী বা বেসরকারী স্কুলকে নেওয়া যেতে পারে, যাতে নির্বাচন প্রক্রিয়ার জন্য কোনো কারণেই যেন পঠন পাঠন ক্ষতিগ্রস্ত না হয় , বাহিনীর থাকার জন্য স্কুল ছুটি যেন না দিতে হয়"।



