SCROLL

বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

Self-reliant Bengali project স্বনির্ভর বাংলা প্রকল্পে ফর্ম দেওয়া শুরু, যুবক যুবতীদের মধ্যে বিপুল উৎসাহ


 

Self-reliant Bengali project 

স্বনির্ভর বাংলা প্রকল্পে ফর্ম দেওয়া শুরু, যুবক যুবতীদের মধ্যে বিপুল উৎসাহ 


Atanu Hazra 
Bengal Times News, 15 February 2026

অতনু হাজরা, পূর্ব বর্ধমান : বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ভাবনা প্রসূত যুব সাথী প্রকল্প। চলতি বছরের বাজেটেই ঘোষণা করা হয়েছে বাংলার ২১ থেকে ৪০ বছরের যুবক যুবতীদের জন্য যুব সাথী প্রকল্প চালু করবেন। এই প্রকল্পে বাংলার যুবক যুবতীরা পাঁচ বছরের জন্য প্রতিমাসে ১৫০০ টাকা করে ভাতা পাবেন। আজ শিব চতুর্দশীর পূণ্য দিনে সারা রাজ্যে যুব সাথী সহ ভূমিহীন ক্ষেত মজুর, লক্ষীর ভান্ডারের ফর্ম দেওয়া শুরু হলো। 

পূর্ব বর্ধমানের বর্ধমান শহর সহ মেমারি জামালপুর ব্লক সহ জেলার প্রতিটি ব্লকে ফর্ম দেওয়া ও জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। 

 রবিবার জামালপুর ব্লক অফিস থেকে ফর্ম দেওয়ার সূচনায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, বিডিও পার্থ সারথী দে, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন, ব্লক কৃষি আধিকারিক বিপাশা দাস, জয়েন্ট বিডিও রুদ্রেন্দু নন্দী সহ অন্যান্যরা। প্রতীকীভাবে কয়েকজনের হাতে তাঁরা ফর্ম তুলে দেন। 

মেহেমুদ খাঁন বলেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তা করে দেখান। বাজেটে ঘোষণার পরই আজ থেকে ফর্ম দেওয়া শুরু হলো। যতদিন না পর্যন্ত কোনো কাজ পাওয়া যাচ্ছে এই অনুদান তাঁদের যথেষ্ট কাজে লাগবে। মুখ্যমন্ত্রী সব সময়ই সাধারণ মানুষের কথা ভাবেন এবং তাঁদের পাশে দাঁড়ান। বিডিও পার্থ সারথী দে বলেন, আজ থেকে স্বনির্ভর বাংলা প্রকল্পে ফর্ম দেওয়া শুরু হলো। জামালপুর ১ ও ২ অঞ্চলে আজ ফর্ম দেওয়া হয়। আগামী ২৬ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে এই ফর্ম দেওয়া এবং জমা নেওয়ার কাজ। সরকারী পরিষেবা সাধারণ মানুষকে পৌঁছে দিতে তাঁরা সব রকমের সাহায্য করবেন। 

সকাল থেকেই সাধারণ মানুষের ভীড় চোখে পড়ার মতো দেখতে পাওয়া গেছে। বিধানসভা ভোটের আগে এই অনুদান তৃণমূল কংগ্রেসকে যথেষ্ট ভালো জায়গায় রাখবে বলে মনে করা হচ্ছে।

মেমারি বিধানসভা এলাকাতে ব্লক অফিস এবং পৌরসভা প্রাঙ্গণে চালু হল যুব সাথী, লক্ষ্মী ভান্ডার, ভূমিহীন ক্ষেত মজুরদের সহায়তা প্রদানে ফর্ম পূরণের শিবির। মেমারি ১ ব্লক অফিসে পরিষেবা কর্মসূচির সূচনা করেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। উপস্থিত ছিলেন মেমারি ক্রীড়া ও যুবকল্যাণ আধিকারিক পূর্বলীনা পাল সহ ব্লকের কর্মীরা। 

পরে এসে ক্যাম্প পরিদর্শন করেন মেমারি ১ সমষ্টি উন্নয়ন আধিকারিক শতরূপা দাস, মেমারি ১ পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সেখ আব্দুল হাকিম সহ অন্যান্যরা। পৌরসভাতেও সহকারী যুব কল্যাণ অফিসারের সঙ্গে পৌর কর্মীরা প্রকল্পগুলোর কাজ করেন। উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। ব্লক ও শহরে ফর্ম নেওয়ার লাইনে যুবক যুবতীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad