SCROLL

বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি


 

বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি


Molla Jashimuddin 
Bengal Times News, 14 February 2026

মোল্লা জসিমউদ্দিন, কলকাতা : শনিবার দুপুরে পার্ক সার্কাসে এক সভাগৃহে রাজ্য মাদ্রাসা শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির গুরুত্বপূর্ণ সভা হয়। সম্প্রতি বিধানসভা এবং বিধানসভার বাইরে মাদ্রাসা শিক্ষা নিয়ে অগ্নিমিত্রা পালের কটুক্তি ও ‘কুরুচিকর’ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি অবিলম্বে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি তুলেছে। অন্যথায় তাঁকে বিধায়ক পদ থেকে বরখাস্ত করার আহ্বান জানাচ্ছে সংগঠনটি। বিধায়িকার বক্তব্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ইতিহাস, ঐতিহ্য ও অবদানের প্রতি অবমাননাকর। অভিযোগ, তিনি বলেছেন মাদ্রাসা থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস-আইপিএস তৈরি হয় না, বরং অপরাধী তৈরি হয়—যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিদ্বেষমূলক।

সংগঠনের দাবি, -'রাজ্যে সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা খাতে বরাদ্দ অর্থ বাস্তবে সম্পূর্ণ ব্যয় হয় না'।সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে কেবল মুসলিম নয়, খ্রিষ্টান, শিখ, জৈন, বৌদ্ধ সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষও অন্তর্ভুক্ত—এ কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়। মাদ্রাসা শিক্ষার্থীদের প্রায় ২৫ শতাংশ এবং শিক্ষকদের প্রায় ৪০ শতাংশ অমুসলিম বলেও দাবি করা হয়েছে। ফলে মাদ্রাসাকে একপাক্ষিকভাবে চিহ্নিত করা উদ্দেশ্যপ্রণোদিত বলেই মত সমিতির।উক্ত সংগঠনের তরফে আতিয়ার রহমান, সাইদুল ইসলাম প্রমুখ জানান, -''সংবিধানের মূল্যবোধ ও ধর্মনিরপেক্ষ চেতনার পরিপন্থী এই ধরনের মন্তব্য আইনসভাকে অসম্মানিত করে। তাই বিধায়িকাকে অবিলম্বে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, নচেৎ তাঁকে বরখাস্ত করার দাবি জানানো হবে''।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad