SCROLL

বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

Bengal's railway development বাংলার রেল উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব


 

Bengal's railway development

বাংলার রেল উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব


Bengal Times News, 8 February 2026

বেঙ্গল টাইমস নিউজ : রেল, তথ্য ও সম্প্রচার এবং ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৮ ফেব্রুয়ারি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সিউড়ি রোড ওভার ব্রিজের উদ্বোধন করেন, কুমারপুর রোড ওভার ব্রিজটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন এবং আসানসোল-বোকারো ট্রেন পরিষেবার শুভ সূচনা করেন। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠানে সিউড়িতে বিধায়ক অনুপ কুমার সাহা, জগন্নাথ চট্টোপাধ্যায় এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

এই উপলক্ষ্যে অশ্বিনী বৈষ্ণব বলেন এই প্রকল্পগুলি পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় রেল পরিকাঠামোর উন্নয়ন, জনসাধারণের সুরক্ষা বৃদ্ধি এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে এক উল্লেখযোগ্য পদক্ষেপ। মাননীয় রেলমন্ত্রী শ্রী বৈষ্ণব উল্লেখ করেন যে এই বছর বাজেটে পশ্চিমবঙ্গের রেলওয়ে খাতে ১৪,২০৫ কোটি টাকার রেকর্ড বরাদ্দ করা হয়েছে, যা পূর্ববর্তী আমলের গড় বরাদ্দের তুলনায় ৩ গুণেরও বেশি। তিনি আরও জানান যে, পশ্চিমবঙ্গে বর্তমানে প্রায় ৯২,০০০ কোটি টাকার রেল প্রকল্পের কাজ চলছে, যা এই রাজ্যের পরিকাঠামোগত রূপান্তরকে ত্বরান্বিত করবে।

 রেলমন্ত্রী শ্রী বৈষ্ণব উল্লেখ করেন সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের মানুষের সুবিধার্থে রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য এক ডজনেরও বেশি নতুন ট্রেন চালু করেছেন। এটি বিশেষভাবে উল্লেখযোগ্য যে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনটি পশ্চিমবঙ্গ থেকে যাত্রা শুরু করেছে এবং একইভাবে প্রথম অমৃত ভারত ট্রেনটিও পশ্চিমবঙ্গ থেকেই যাত্রা শুরু করেছিল। এই পদক্ষেপগুলো, এই অঞ্চলের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর 'পূর্বোদয়'-এর মতো দূরদর্শী উদ্যোগকে ব্যাক্ত করে।

 রেলমন্ত্রী শ্রী বৈষ্ণব আরও জানান যে, এই বছরের বাজেটে পশ্চিমবঙ্গের জন্য প্রথম বুলেট ট্রেন ঘোষণা করা হয়েছে এবং এই বুলেট ট্রেনটি শিলিগুড়ি থেকে চলবে। একই সাথে, মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গকে গুজরাটের সাথে সংযুক্তকারী একটি ইস্ট - ওয়েস্ট ফ্রেইট করিডোর অনুমোদন করেছেন। উত্তরবঙ্গের 'চিকেন-নেক' অংশে নিরাপদ ও সুরক্ষিত পরিবহনের জন্য কৌশলগত পদক্ষেপ হিসেবে একটি ভূগর্ভস্থ রেল করিডোর নির্মাণের একটি উদ্যোগও নেওয়া হচ্ছে।

 রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব বলেন যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করলেও পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতার অভাব ও উদাসীনতা সেই উদ্যোগগুলিকে ব্যর্থ করে দিচ্ছে। তিনি উল্লেখ করেন যে, কেন্দ্রীয় সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য পশ্চিমবঙ্গে ১৭টি রেল প্রকল্প সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে, কিন্তু এই প্রকল্পগুলি শেষ করার জন্য রাজ্য সরকারের এগিয়ে আসা এবং সহযোগিতা করা উচিত। শ্রী বৈষ্ণব পশ্চিমবঙ্গের মানুষের মঙ্গলের জন্য রেল প্রকল্পগুলি সম্পন্ন করতে রাজ্য সরকারের সহযোগিতা কামনা করেন।

সিউড়ি স্টেশনের অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী মন্তব্য করেন যে, এই প্রকল্পগুলির উদ্বোধন পশ্চিমবঙ্গ ও এর পার্শ্ববর্তী এলাকার রেল পরিকাঠামোর উন্নয়ন, জনসাধারণের সুরক্ষা বৃদ্ধি এবং আঞ্চলিক সংযোগের উন্নতির ক্ষেত্রে একটি বড় মাইলফলক। তিনি উল্লেখ করেন যে, সিউড়ি এবং আশেপাশের অঞ্চলের মানুষ এর ফলে ব্যাপকভাবে উপকৃত হবেন, কারণ এই নতুন সুবিধাগুলি দৈনন্দিন যাতায়াত সহজ করবে, দীর্ঘদিনের যানজটের সমস্যা কমাবে এবং যাত্রাপথের অনাবশ্যক বিলম্ব দুর করবে।

সিউড়ি রেলওয়ে স্টেশনের কাছে ২২বি/টি (22B/T) নম্বর লেভেল ক্রসিংয়ের পরিবর্তে নবনির্মিত রোড ওভার ব্রিজটি ৪২ কোটি টাকা ব্যয়ে সম্পন্ন হয়েছে। এই ব্রিজটি লেভেল ক্রসিংয়ে দীর্ঘক্ষণ অপেক্ষার ভোগান্তি দূর করবে এবং সিউড়ি ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের জন্য দ্রুততর, নিরাপদ এবং মসৃণ যাতায়াত নিশ্চিত করবে। এটি একটি ব্যস্ত ক্রসিং নির্মূল করার মাধ্যমে নিরাপত্তাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে, সিউড়ি স্টেশনের আশেপাশের যানজট কমাবে এবং ছাত্রছাত্রী, শ্রমিক ও স্থানীয় নিত্যযাত্রীদের চলাচলের সুবিধা করবে। এই রোড ওভার ব্রিজটি (ROB) জরুরি অবস্থার সময় জরুরি যানবাহনের নিরবচ্ছিন্ন চলাচলও নিশ্চিত করবে।

আরেকটি বড় পরিকাঠামোগত সংযোজন হলো কুমারপুরের রোড ওভার ব্রিজ, যা বড়চাক এবং হীরাপুর ইয়ার্ড লাইনের মধ্যবর্তী ১এসপিএল/ই (1Spl/E) নম্বর লেভেল ক্রসিংয়ের পরিবর্তে ৫৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। গুরুত্বপূর্ণ জিটি রোডের উপর অবস্থিত এই ব্রিজটি আসানসোল শহর, পশ্চিম বর্ধমান জেলার বড় অংশ এবং ঝাড়খণ্ডের মধ্যে একটি অন্যতম সংযোগকারী হিসেবে কাজ করবে। এই সেতুটি রাজ্যের ভেতরে এবং প্রতিবেশী রাজ্যগুলোর সাথে ব্যবসা-বাণিজ্য ও যান চলাচলের গতি বাড়াবে, অত্যধিক ব্যবহৃত রুটে নিরাপত্তা বৃদ্ধি করবে এবং আসানসোল এলাকার যানজট কমিয়ে স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন যাতায়াতকে আরও সুগম করবে।

একই অনুষ্ঠানে আসানসোল এবং বোকারো স্টিল সিটির মধ্যে ট্রেন পরিষেবার শুভ সূচনা করা হয়, যা দেশের দুটি প্রধান ইস্পাত কেন্দ্রের মধ্যে সংযোগকে আরও দৃঢ় করবে। এই পরিষেবা শিল্প শ্রমিক, নিত্যযাত্রী এবং স্থানীয় বাসিন্দাদের উপকৃত করবে। পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান ও পুরুলিয়া জেলা এবং ঝাড়খণ্ডের বোকারো জেলার ওপর দিয়ে চলাচলকারী এই ট্রেনটি আন্তঃরাজ্য এবং রাজ্যের অভ্যন্তরে চলাচলের সুবিধা বৃদ্ধি করবে এবং আঞ্চলিক অর্থনৈতিক ও সামাজিক সংযোগে সহায়তা করবে। উদ্বোধনী দিনে আসানসোল-বোকারো স্টিল সিটি মেমু (MEMU) স্পেশাল ট্রেনটি ৮ ফেব্রুয়ারি  আসানসোল থেকে ১৭:০০ টায় ছেড়ে ওই দিনই ২১:০০ টার পরে বোকারো স্টিল সিটিতে পৌঁছায়।

৬৩৫৯২/৬৩৫৯১ আসানসোল-বোকারো স্টিল সিটি-আসানসোল মেমু প্যাসেঞ্জার ট্রেনের নিয়মিত চলাচল ১০ ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু হবে। ট্রেনটি ৮ কোচের মেমু রেক দ্বারা গঠিত এবং সপ্তাহে ৬ দিন (রবিবার বাদে) চলবে। ৬৩৫৯২ আসানসোল-বোকারো স্টিল সিটি মেমু তার নিয়মিত চলাচলের সময় আসানসোল থেকে ৭:০০ টায় রওনা হয়ে ১১:১৫ টায় বোকারো স্টিল সিটিতে পৌঁছাবে। বিপরীত দিকে, ৬৩৫৯১ বোকারো স্টিল সিটি-আসানসোল মেমু ট্রেনটি বোকারো স্টিল সিটি থেকে ১৫:৪০ টায় ছেড়ে ১৯:৩০ টায় আসানসোলে পৌঁছাবে। ট্রেনটি উভয় দিকে যাতায়াতের পথে বার্নপুর, দামোদর, মধুকুন্ডা, মুরাডি, রামকানালি, বেরো, জয়চণ্ডী পাহাড়, গড়ধ্রুবেশ্বর, আনাড়া, বাগালিয়া, কুস্তাউর, ছররা, পুরুলিয়া, গৌরীনাথধাম, চাস রোড, গরজয়পুর, ডমরুঘুটু, পুণ্ডাগ ও রাধাগাঁও স্টেশনে থামবে।

রোড ওভার ব্রিজ উদ্বোধন ও উৎসর্গ এবং আসানসোল-বোকারো ট্রেন পরিষেবা শুরুর এই শুভ অনুষ্ঠানে আসানসোল স্টেশনে সংসদ সদস্য জ্যোতির্ময় সিং মাহাতো উপস্থিত ছিলেন এবং কুমারপুরে উপস্থিত ছিলেন বিধায়ক অজয় কুমার পোদ্দার ও বিধায়িকা শ্রীমতী অগ্নিমিত্রা পল।

সিউড়ি অনুষ্ঠানস্থলে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গকে স্বাগত জানান পূর্ব রেলের মহাপ্রবন্ধক মিলিন্দ দেউস্কর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad