SCROLL

বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

স্কটিশ চার্চ কলেজের ছাত্রছাত্রীদের ইনোভেশনে বদলের দিশা


 

স্কটিশ চার্চ কলেজের ছাত্রছাত্রীদের ইনোভেশনে বদলের দিশা


Bengal Times News, 4 February 2026

বেঙ্গল টাইমস নিউজ, কলকাতা : বর্তমান বিশ্ব এক গভীর পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। ডিজিটাল নিরাপত্তা, জনস্বাস্থ্য, পরিবেশ রক্ষা ও ওষুধ আবিষ্কারের মতো ক্ষেত্রগুলিতে প্রতিদিনই নতুন চ্যালেঞ্জ সামনে আসছে। এই প্রেক্ষাপটে কলকাতার স্কটিশ চার্চ কলেজের ছাত্রছাত্রীরা প্রমাণ করে দিলেন, সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পেলে তরুণরাই পারে ভবিষ্যতের সমস্যার সমাধান খুঁজে দিতে। কলেজে অনুষ্ঠিত কথাকলি দেবনাথ ইনোভেশন সেন্টারের উদ্যোগে মঙ্গলবার সফল ছাত্রছাত্রীদের পুরষ্কৃত করা হয়। পুরষ্কার তুলে দেন কলেজের অধ্যক্ষা ডঃ মধুমঞ্জুরী মন্ডল, নরওয়ের অসলো-ভিত্তিক একটি সংস্থার চিফ বিজনেস অফিসার ও এই ইনোভেশন সেন্টারের -এর প্রধান পৃষ্ঠপোষক গৌতম দেবনাথ, কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জী বন্দরের জেনারেল ম্যানেজার প্রবীণ কুমার দাস প্রমুখ।

বক্তারা জানান, এই ইনোভেশন সেন্টার ছাত্রছাত্রীদের মধ্যে গবেষণামুখী চিন্তা, সৃজনশীলতা ও বাস্তব সমস্যার সমাধানে উদ্যোগী হওয়ার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চলমান ডিজিটাল বিপ্লবে যানবাহনের তথ্য সুরক্ষা একটি বড় প্রশ্ন। স্মার্ট গাড়ি ও ইলেকট্রনিক ডেটা লগিং সিস্টেমের যুগে ব্যক্তিগত তথ্য সহজেই অপব্যবহারের ঝুঁকিতে পড়ছে। এই সমস্যার বাস্তবসম্মত সমাধান হিসেবে উঠে এসেছে কম্পিউটার সায়েন্স বিভাগের তিন ছাত্র সাগ্নিক চক্রবর্তী, সৌর্য সরকার ও সায়ন সাহার প্রকল্প “হোয়াইট বক্স”। 

এই উদ্ভাবনে হার্ডওয়্যার, ব্লকচেন প্রযুক্তি ও উন্নত ক্রিপ্টোগ্রাফির সমন্বয়ে এমন একটি সিস্টেম তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে গাড়ির ডেটা নিরাপদভাবে সংরক্ষিত থাকবে, অথচ ব্যবহারকারীর গোপনীয়তাও বজায় থাকবে। দুর্ঘটনা বিশ্লেষণ, বীমা দাবি, ট্রাফিক ব্যবস্থাপনা সব ক্ষেত্রেই এই প্রযুক্তি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। 

এই প্রকল্পের জন্য দলটি কে ডি স্টেম ফাউন্ডেশনের পক্ষ থেকে এক লক্ষ টাকা পুরস্কার পেয়েছে। পরিবেশ ও স্বাস্থ্যের সুরক্ষায় প্রাকৃতিক বিকল্প হিসাবে, পোকা বা কীট প্রতিরোধক ‘'বায়োশিল্ড প্যাচ’ তৈরি করেছে মাইক্রোবায়োলজি বিভাগের ছাত্রী সাফিনা পাল, অস্মিতা মণ্ডল ও অনুসূয়া ভৌমিক।

কৃত্রিম বুদ্ধিমত্তায় ওষুধ আবিষ্কারের নতুন পথ ‘'আলফা ডক’ বা একটি মানব-এআই ইকোসিস্টেম গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে। যার মাধ্যমে নতুন ড্রাগ ডিসকভারি প্রক্রিয়াকে আরও দ্রুত, নির্ভুল ও কার্যকর করার লক্ষ্য নেওয়া হয়েছে অন্য একটি ইনোভেশন প্রকল্পে। বর্তমান বিশ্বে এই ধরনের ছাত্র-নেতৃত্বাধীন উদ্ভাবনই আগামী দিনের টেকসই ও মানবিক ভবিষ্যৎ নির্মাণে পথ দেখাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad