SCROLL

বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের তুঘলকি সিদ্ধান্তের বিরুদ্ধে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের বিশাল প্রতিবাদ মিছিল


 

পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের তুঘলকি সিদ্ধান্তের বিরুদ্ধে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের বিশাল প্রতিবাদ মিছিল 


Atanu Hazra 
Bengal Times News, 25 January 2026

অতনু হাজরা, জামালপুর : বিভিন্ন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে চলছে এসআইআর এর কাজ। সেই কাজ সঠিকভাবে করার জন্য এবং নির্দিষ্ট কিছু দাবিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করেন। সুপ্রিম কোর্ট তাদের রায়ে নির্বাচন কমিশনকে কিছু নির্দেশ দেন। সেই নির্দেশ জরুরি ভিত্তিতে চালু করার দাবিতে আজ পূর্ব বর্ধমানের জামালপুরে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খাঁনের নেতৃত্বে হালারা মোড় থেকে জামালপুর বাজার বাস স্ট্যান্ড পর্যন্ত একটি বিশাল প্রতিবাদ মিছিল করা হয়। 

ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩০ হাজার কর্মী সমর্থক ও সাধারণ মানুষ এদিনের মিছিলে যোগ দেন। তাদের সঙ্গে মিছিলে পা মেলান বিধায়ক অলক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহমুদ খাঁন, সহ-সভাপতি ভূতনাথ মালিক, যুব সভাপতি উত্তম হাজারী,পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, মহিলা নেত্রী তথা জেলা পরিষদ সদস্য কল্পনা সাঁতরা,অপর এক জেলা পরিষদ সদস্য শোভা দে, শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি তাবারক আলী মন্ডল, জয় হিন্দ বাহিনীর জেলা সভাপতি শাহাবুদ্দিন মন্ডল, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াসিম মল্লিক সহ সকল অঞ্চল সভাপতি প্রধান ও উপপ্রধানরা। 

 মিছিল থেকে নির্বাচন কমিশনের হিয়ারিং এর নামে সাধারণ মানুষকে হয়রানির তীব্র প্রতিবাদ জানানো হয়। অবিলম্বে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্বাচন কমিশনকে কাজ করতে হবে এই দাবী ও জানানো হয়। ব্লক সভাপতি মেহেমুদ খাঁন জানান দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করেছেন। দাবি করেন অবিলম্বে বিডিও অফিস গুলিতে যে শুনানি চলছে তাতে সাধারণ মানুষ যে সমস্ত ডকুমেন্ট জমা করছেন তার অবশ্যই রশিদ দিতে হবে। তানাহলে বিডিও অফিস ঘেরাও করা হবে। 

মেহেমুদ খান আরও বলেন, যে এই হিয়ারিংয়ের কাজ প্রতিটা অঞ্চল ভিত্তিক করতে হবে। নির্বাচন কমিশনের তুঘলকি সিদ্ধান্ত বন্ধ করতে হবে। হিয়ারিং এর নামে সাধারণ মানুষের যে ভোগান্তি চলছে অবিলম্বে তা বন্ধ করতে হবে। এই দাবি না মানা হলে পরবর্তীতে দল যে নির্দেশ দেবেন সেই অনুযায়ী তারা চলবেন বলে তিনি জানান। আজকের এই প্রতিবাদ মিছিলের প্রায় ৩০ হাজার কর্মী সমর্থক যোগদান করেছে বলে তিনি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad