SCROLL

বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

সরস্বতী পুজো : পরিবেশ বান্ধব ব্যবস্থাপনায় বিশেষ সম্মাননা


 

সরস্বতী পুজো : পরিবেশ বান্ধব ব্যবস্থাপনায় বিশেষ সম্মাননা 

Jagannath Bhoumick 
Bengal Times News, 23 January 2026

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : পরিবেশ বান্ধব পদ্ধতিতে সরস্বতী পুজোর ব্যবস্থাপনার জন্য বর্ধমানের কয়েকটি উচ্চ বিদ্যালয়কে বিশেষ ভাবে সম্মানিত করলো বর্ধমানের পরিবেশপ্রেমী সংগঠন মিলিত প্রয়াস। 

সংগঠনের সম্পাদক প্রতনু রক্ষিত জানান, সরস্বতী পুজোর সকাল থেকে সংগঠনের সদস্যরা বর্ধমান শহরের এবং শহর লাগোয়া বেশ কিছু উচ্চ বিদ্যালয় ঘুরে সরস্বতী পুজোর সামগ্রিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। 

পুজোতে প্লাস্টিকের জিনিসপত্র বর্জন, জৈব পদার্থের ব্যবহার, থার্মোকলের পরিবর্তে কাগজ, পিচবোর্ড, শালপাতার ব্যবহার, নির্দিষ্ট ডাস্টবিনের উপস্থিতি ইত্যাদির ওপর ভিত্তি করে পাঁচটি উচ্চ বিদ্যালয়কে পরিবেশবান্ধব সরস্বতী পুজো করার উদ্যোগকে উৎসাহিত করার জন্য বিশেষভাবে সম্মানিত করা হয়।

 বর্ধমান নিবেদিতা কন্যা বিদ্যালয় ঝরে পড়া গাছের পাতা, শুকনো ডাল, কাগজ, টিসুপেপার ইত্যাদির মাধ্যমে পুজা মন্ডপ সাজিয়ে তোলে। বর্ধমান আদর্শ বিদ্যালয় ও কাঞ্চননগর ডি এন দাস হাই স্কুল বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্যের পুনর্ব্যবহার এবং মাটির ও শালপাতার পাত্র ব্যবহার সম্পর্কে মন্ডপ থেকেই সচেতনতার বার্তা দিয়েছে।

 অন্যদিকে রথ তলা মনোহর দাস উচ্চ বিদ্যালয় এবং উদয়পল্লী শিক্ষানিকেতন বিভিন্ন ধরনের হাতের কাজ ও চিত্রাঙ্কনের মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তা দিয়েছে। ডঃ সুভাষ চন্দ্র দত্ত, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, সুবীর কুমার দে সহ অন্যান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়রাও এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad