SCROLL

ফিফা বিশ্বকাপ ২০২৬ : আর্জেন্টিনা কে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন # পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে ব্রিগেডে ঐতিহাসিক শপথ, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

Murder গলায় পরপর কুড়ুলের কোপ ! স্বামীকে খুনের দায়ে গ্রেপ্তার স্ত্রী


 

Murder গলায় পরপর কুড়ুলের কোপ ! স্বামীকে খুনের দায়ে গ্রেপ্তার স্ত্রী 

Sadhan Mondal 
Bengal Times News, 30 October 2026

সাধন মন্ডল, বাঁকুড়া : গলায় পরপর কুড়ুলের কোপ! ভাইদের সাথে পৃথক সংসারে না থাকার অভিযোগে ভোররাতে স্বামীকে নৃশংস ভাবে খুন করে গ্রেপ্তার স্ত্রী। পখন্না গ্রামের বারুইপাড়ার চক্রবর্তী পরিবারে এই নৃশংস ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে। মৃতের নাম উজ্জ্বল চক্রবর্তী (৫৩)। চক্রবর্তী পরিবারের মেজ ভাই সনৎ চক্রবর্তী বলেন, আচমকাই ঘরের ভিতর থেকে ভারী কিছু আছড়ে পড়ার শব্দ পাই আমাদের বাড়ির কোনও অংশ ভেঙে পড়েছে বলে মনে হয়েছিল । কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভাই উজ্জলের ঘর থেকে ওর মেয়ের কান্না শুনে ঘরের ভেতরে গিয়ে দেখি ভয়াবহ দৃশ্য। ঘরের ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ভাই উজ্জ্বল চক্রবর্তী। অভিযোগ, নিজের মেয়ের সামনেই স্বামীর গলায় পরপর কুড়ুলের কোপ বসিয়েছেন স্ত্রী ঝুমা। গলায় গভীর ক্ষত, চারদিকে রক্ত। বাধা দিতে গিয়ে কুড়ুলের কোপ লাগে উজ্জ্বলের দাদা সনৎ চক্রবর্তীর হাতেও। শুক্রবার ভোর রাতের এই নৃশংস ঘটনায় গ্রেপ্তার হয়েছেন অভিযুক্ত স্ত্রী। 

পরিবার সূত্রে জানা যায়, ২০১৭ সালে উজ্জ্বলের সঙ্গে বড়জোড়ার মনোহর গ্রামের বাসিন্দা ঝুমার বিয়ে হয়। তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে। পরিবারের অভিযোগ, স্বামীর ভাইদের সঙ্গে এক বাড়িতে থাকা নিয়ে আপত্তি ছিল ঝুমার। পৃথক সংসারের দাবি নিয়ে প্রায়ই অশান্তি হত। স্বামীর সংসার ছেড়ে অন্যত্র থাকা এবং অন্য সম্পর্কের সম্ভাব্য টানাপোড়েন নিয়েও প্রশ্ন উঠছে। মৃতের দাদা সনৎ চক্রবর্তীর অভিযোগ, বিয়ের পর থেকে বেশিরভাগ দিন বৌমা বাপের বাড়ি চলে যেত। বিষয়টি নিয়ে পুলিশ ক্যাম্পের তখনকার পুলিশ অফিসার জয়দেব বাবুর সাথে আলোচনা হয়েছিল তারপর থেকে কিছুদিন ঠিক ছিল। এক বছর আমরা আলাদাই ছিলাম দুর্গাপূজার সময় একসাথে খাওয়া দাওয়া করেছিলাম। এটাই কাল হল। আমি বাধা দিতে গেলে আমার হাতে কুড়ুলের কোপ মারে বৌমা। মাঝে মাঝেই ভাইকে মেরে দেওয়ার হুমকি দিত। 

আজ ঘটে গেল সেই দুর্ভাগ্যজনক ঘটনা, ভোরে ভাইয়ের ঘরে ছুটে গিয়ে কুড়ুল হাতে ঝুমাকে দেখতে পাই। বাধা দিতে গেলে তাঁর হাতেও কোপ মারা হয়। তাঁর দাবি, ভাইয়ের গলায় পরপর কুড়ুলের কোপ মেরেই খুন করা হয়েছে।

পুলিশ উজ্জ্বলের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। একই সঙ্গে মৃতের স্ত্রী ঝুমা চক্রবর্তী কে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad