SCROLL

ফিফা বিশ্বকাপ ২০২৬ : আর্জেন্টিনা কে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন # পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে ব্রিগেডে ঐতিহাসিক শপথ, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

রেকর্ড গড়লো প্রভাত, ৮০ বছর ধরে পত্রিকা প্রকাশিত হচ্ছে হাতে লিখে


 

রেকর্ড গড়লো প্রভাত, ৮০ বছর ধরে পত্রিকা প্রকাশিত হচ্ছে হাতে লিখে

Atanu Hazra 
Bengal Times News, 29 October 2026

অতনু হাজরা, পূর্ব বর্ধমান : ১৯৪৭ সাল স্বাধীন হয়েছে ভারতবর্ষ। আর সেই বছরই তৎকালীন বর্ধমান জেলার রায়না থানার আনগুনা গ্রামের প্রভাত সংঘের কিছু সংস্কৃতি মনষ্ক মানুষ শুরু করলেন হাতে লেখা পত্রিকা 'প্রভাত '। সেই পথ চলা শুরু প্রভাতের। আজও সেই ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির ধারা বজায় রেখে চলেছে আনগুনা প্রভাত সংঘ। 

প্রতিবছর তাঁরা লক্ষ্মী পূজার সময় প্রকাশ করেন তাঁদের হাতে লেখা পত্রিকা প্রভাত। বিভিন্ন সময়ে কাজী নজরুল ইসলাম, সৌমিত্র চট্টোপাধ্যায়, সত্যজিৎ রায়, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, নবনীতা দেব সেন এর মত প্রথিতযশা বহু গুণী মানুষের লেখা জায়গা পেয়েছে প্রভাত পত্রিকায়।

 ৮০ তম বর্ষে প্রভাত সংখ্যার উদ্বোধনে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন অধ্যাপক মদন মোহন ভট্টাচার্য্য, প্রাক্তন শিক্ষক অমৃত কুমার হাজরা, সুজিত রায়, সৌমেন্দু চক্রবর্তী, উজ্জ্বল বারিক, সৌম্যজিৎ দাঁ সহ গ্রামের বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি ও বর্তমান প্রজন্মের তরুণ তরুণীরা। 

গ্রামের এই তরুণ তরুণীরাই নিজের হাতে সুন্দর করে লেখেন বিভিন্ন লেখা, আর পুরো পত্রিকা সুন্দর ভাবে এঁকে সাজাবার মূল দায়িত্বে আছেন বিশিষ্ট আঁকার শিক্ষক সৌমেন্দু চক্রবর্তী। পত্রিকার সম্পাদক সৌম্যজিত দাঁ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad