Bengal Times News, 26 October 2026
বেঙ্গল টাইমস নিউজ, কলকাতা : ইন্ডিয়ান সুপার লিগের একটি হাই-ভোল্টেজ ম্যাচে সোমবার কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (সল্টলেক স্টেডিয়াম) মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট ও চেন্নাইয়িন এফসি। চলতি মরশুমে এটিই মেরিনার্সদের প্রথম হোম ম্যাচ ৷ আর প্রথম ম্যাচেই জয় ১-০ ব্যবধানে জয় পেলো মোহনবাগান সুপার জায়েন্ট। ম্যাচের আগে রবিবার সাংবাদিক বৈঠকে মোহন কোচ প্যানোস জানিয়ে ছিলেন যে ভাবেই হোক এই ম্যাচ তারা জিততে চান ৷ বিপক্ষ দলকে তিনি সন্মান করছেন এবং দলের ছেলেদের তিনি প্রস্তুত করছেন ৷
যেমন ভাবা তেমনই ফল। ম্যাচের ৮৫ মিনিটে লিস্টন কোলাশোর ক্রসে দুরন্ত হেডে জয়সূচক একমাত্র গোলটি করেন মনবীর সিং। ঘরের মাঠে এটিই ছিল মোহনবাগানের প্রথম ম্যাচ । প্রথমার্ধে চেন্নাইয়িন বেশ কিছু আক্রমণ করলেও মোহনবাগানের গোলকিপার বিশাল কাইথ অসাধারণ কিছু সেভ করে দুর্গ রক্ষা করেন। শেষ পর্যন্ত শেষ মুহূর্তের গোলে ৩ পয়েন্ট নিশ্চিত করে মাঠ ছাড়ে সবুজ-মেরুন ব্রিগেড।


