ইণ্ডিয়ান সুপার লিগে ঘরের মাঠে মোহনবাগান সুপার জায়েন্ট নামছে চেন্নাইন এফ সির বিরুদ্ধে
Bengal Times News, 25 October 2026
বেঙ্গল টাইমস নিউজ, কলকাতা : ইন্ডিয়ান সুপার লিগের একটি হাই-ভোল্টেজ ম্যাচে আগামীকাল সোমবার কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (সল্টলেক স্টেডিয়াম) মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট ও চেন্নাইন এফসি। চলতি মরশুমে এটিই মেরিনার্সদের প্রথম হোম ম্যাচ।
ম্যাচের আগে রবিবার সাংবাদিক বৈঠকে মোহন কোচ প্যানোস জানান, যে ভাবেই হোক এই ম্যাচ তারা জিততে চান ৷ বিপক্ষ দলকে তিনি সন্মান করছেন এবং দলের ছেলেদের তিনি প্রস্তুত করছেন৷ অন্যদিকে দলের অন্যতম ফুটবলার অনিরুদ্ধ থাপা সাংবাদিক বৈঠকে জানান, উরুগুয়ের বিরুদ্ধে ভারতীয় জাতীয় দলের হয়ে তার একটি গোল তাকে অনেক মোটিভেটেড করছে ৷ এবং আই এস এল এ মোহনবাগান সুপার জায়েন্ট এর হয়ে ভালো খেলাটাই এক মাত্র লক্ষ্য।
এই ম্যাচ ঘিরে সেজে উঠছে সল্টলেক যুবভারতী স্টেডিয়াম ৷
খেলাটি শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০ মিনিটে। ওড়িশার বিরুদ্ধে গত ম্যাচে পয়েন্ট নষ্ট করার পর, ঘরের মাঠের চেনা পরিবেশ ও দর্শকদের সমর্থনে ঘুরে দাঁড়াতে মরিয়া মোহনবাগান সুপার জায়েন্ট এর ছেলেরা। অন্যদিকে, চেন্নাইন এফসি-ও কলকাতায় এসে সবুজ-মেরুন শিবিরকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত।
ম্যাচের এক নজরে তথ্য :
• টুর্নামেন্ট: ইন্ডিয়ান সুপার লিগ
• ম্যাচ: মোহনবাগান সুপার জায়ান্ট বনাম চেন্নাইন এফসি
• তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬ (সোমবার)
• সময়: সন্ধ্যা ৭:৩০ মিনিট
• ভেন্যু: বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা



