গিনেস বুক অফ রেকর্ডসে পশ্চিমবঙ্গ : ঐতিহ্য, সংস্কৃতি ও ভক্তির আবহের স্বীকৃতি
Bengal Times News, 10 October 2026
জগন্নাথ ভৌমিক, কলকাতা : মহালয়ায় ইডেন গার্ডেন্সে দেবীপক্ষের সূচনা অনুষ্ঠানে একসঙ্গে বেজে উঠল ৩০০০ ঢাক। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ঢাকিরা পশ্চিমবঙ্গের নাম বিশ্বের আঙিনায় উজ্জ্বল করলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বে গিনেস বুক অফ রেকর্ডসে নাম উঠলো পশ্চিমবঙ্গের।
এদিনের অনুষ্ঠানে মনোমুগ্ধকর ড্রোন শো, লেজার শো, আতশবাজির বর্ণময় প্রদর্শনী, বাংলার সেরা শিল্পীদের অনবদ্য পরিবেশনা, কলকাতার আকাশে ফুটিয়ে তোলা হয় দেবী দুর্গার অসুর বধ ও মর্ত্যের আগমনী বার্তা।
চোখধাঁধানো আতসবাজি প্রদর্শন ও ড্রোন শো-তে মুগ্ধ হলেন উপস্থিত অগণিত দর্শক। বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও ভক্তির আবহে অপরূপ মহিমায় মা দুর্গাকে বরণ করে নিল পশ্চিমবঙ্গ।
উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সুপার স্টার চিত্রাভিনেতা মিঠুন চক্রবর্তী, বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্য সভার সাংসদ শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ আগরওয়াল, রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী অগ্নিমিত্রা পাল, ডাঃ শারদ্বত মুখোপাধ্যায় ও পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সভার অন্যান্য সদস্যরা এবং বহু বিশিষ্টজন।






