SCROLL

ফিফা বিশ্বকাপ ২০২৬ : আর্জেন্টিনা কে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন # পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে ব্রিগেডে ঐতিহাসিক শপথ, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনে বিজেপি বিপুল ভোটের ব্যবধানে জয়ী


 

নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনে বিজেপি বিপুল ভোটের ব্যবধানে জয়ী

Bengal Times News, 9 October 2026

বেঙ্গল টাইমস নিউজ, কলকাতা : পশ্চিমবঙ্গের জোড়া উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রয়াত আপ্তসহায়কের মা হাসিরানি রথ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে বিজেপির টিকিটে জয়ী হয়ে রেকর্ড গড়লেন। এই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী মিলন প্রধান একেবারে ধরাশায়ী। মমতা তৃণমূল কংগ্রেসের সমর্থন কোনো কাজে আসেনি। ১ লক্ষ ২২ হাজার ৭৫৩ ভোটের মার্জিনে জয়ী হলেন হাসিরানি রথ।  

অন্যদিকে মুর্শিদাবাদে রেজিনগর বিধানসভা কেন্দ্রে জয়ী হলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার। তিনি ৭৫ হাজার ৬৯১ ভোটে জয়ী হয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী গোলাম নবি আজাদ। তৃতীয় স্থানে কংগ্রেস প্রার্থী আব্দুল্লাহিল কাফি। মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবিউল আলম চৌধুরী চতুর্থ স্থানে আর পঞ্চম স্থানে বাম প্রার্থী এবং ষষ্ঠ স্থানে গণতান্ত্রিক তৃণমূল প্রার্থী। এই কেন্দ্রে বিজেপির জয়কে রাজনৈতিক বিশ্লেষকরা একটি বড় চমক হিসেবে দেখছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad