SCROLL

মাদকের অবৈধ কারবার রুখতে জিরো টলারেন্স নীতি নিযেছে পশ্চিমবঙ্গ সরকার # ভারতের ১০০ তম গ্র্যান্ডমাস্টার হলেন মধ্যপ্রদেশের ২২ বছর বয়সি দাবাড়ু অনুজ শ্রীভাত্রী # ফিফা বিশ্বকাপ ২০২৬ : আর্জেন্টিনা কে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন # পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে ব্রিগেডে ঐতিহাসিক শপথ, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান রাইপুর বাজারে


 

খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান রাইপুর বাজারে

Sadhan Mondal 
Bengal Times News, 1 October 2026

সাধন মন্ডল, বাঁকুড়া : বুধবার রাতে হঠাৎ রাইপুর সবুজ বাজার এলাকার বেশ কয়েকটি খাবারের দোকান ও মিষ্টির দোকানে খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা আচমকা পরিদর্শন করলেন। রাইপুর খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক শুভম বেজ, সাথে রাইপুর বিডিও উদয়নারায়ন দে রাইপুর থানার আইসি পলাশ কুমার বারিক সহ এক ঝাঁক পুলিশ কর্মী নিয়ে অভিযানে নামেন। তারা বেশ কয়েকটি ফাস্ট ফুডের দোকানে পুঙ্খানুপুঙ্খভাবে খাবারের মান যাচাই করার পাশাপাশি তাদের সতর্ক করেন বিভিন্ন বিষয়ে যেমন খাবারের জন্য ভোজ্য তেল, স্যালাড, খাবারে ব্যবহৃত রং, সশ ও খাবারের জায়গা, খাবার ঢাকা দেওয়া ন্যাপকিন,পরিষ্কার পরিচ্ছন্নতা রান্না করার জায়গার পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর জোর দেন।

 সাংবাদিকদের প্রশ্নের উত্তর দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এড়িয়ে যান তবে তিনি বলেন, এভাবে বড় করে অভিযান রাইপুরে এই প্রথম হলো‌ আমরা দোকানদারদের সতর্ক করেছি আগামী দিনে যদি দোকানদাররা সতর্ক না হন তাহলে আগামী দিনে যে অভিযান হবে তাতে যদি ত্রুটি ধরা পড়ে তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আচমকা আধিকারিকদের উপস্থিতি রায়পুর বাজার এলাকায় স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করে। মহালক্ষ্মী মিষ্টান্ন ভান্ডারের মালিক জয় নাদ বলেন, এরকম মাঝে মাঝে পরিদর্শন হলে আমরা সহ সকলেই সতর্ক থাকবো খাবারের জন্য কোনরকম রোগ বাসা বাঁধতে পারবেনা। আধিকারিকরা আমাদের ভুল ত্রুটিগুলি ধরিয়ে দিলে আমরা আগামী দিনে সতর্ক হবো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad