SCROLL

ফিফা বিশ্বকাপ ২০২৬ : আর্জেন্টিনা কে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন # পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে ব্রিগেডে ঐতিহাসিক শপথ, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

IJA ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন : পূর্ব বর্ধমানে নতুন জেলা কমিটি গঠিত


 

IJA ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন : পূর্ব বর্ধমানে নতুন জেলা কমিটি গঠিত 


Bengal Times News, 9 August 2026

বেঙ্গল টাইমস নিউজ, বর্ধমান : ভারতের প্রাচীনতম সাংবাদিক সংগঠন ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা শাখার নতুন কমিটি গঠন করা হলো। ৯ আগস্ট বার্ষিক সাধারণ সভায় গঠিত ২১ জনের নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শ্যামাপ্রসাদ চৌধুরী, সাধারণ সম্পাদক সন্তোষ দাস এবং কোষাধ্যক্ষ শান্তনু পাঁজা। বর্ধমান লায়ন্স ক্লাবের সভাকক্ষে আয়োজিত ওই সভায় সাংবাদিকদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আলোচনার পাশাপাশি আগামী দিনের জন্য বেশ কিছু কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে। 

       বার্ষিক সাধারণ সভার শুরুতেই সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক অরূপ লাহা। বিগত বছরে সাংবাদিক স্বার্থে সংগঠনের বিভিন্ন কাজকর্মের কথা তুলে ধরেন তিনি। আয় ব্যায়ের রিপোর্ট পেশ করেন কোষাধ্যক্ষ সেখ সামসুদ্দিন। 

এদিনের সভায় ছিলেন ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় নেতা এস সাবানায়কন, রাজ্য সভাপতি দেবাশীষ দাস, সহ সভাপতি তারকনাথ রায়, সাধারণ সম্পাদক কৃষ্ণ দাস পার্থ, প্রাক্তন সভাপতি শেখর সেনগুপ্ত, রাজ্য কমিটির সদস্য আমিনুর রহমান। সকলকেই সংবর্ধনা জানানোর পাশাপাশি সংগঠনের একাধিক কর্মসূচি নিয়ে তাদের মূল্যবান পরামর্শ শোনেন সদস্যরা। সভায় সভাপতিত্ব করেন পূর্ব বর্ধমান জেলা কমিটির সভাপতি স্বপন মুখার্জী। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আইজেএ-এর রাজ্য কার্যনির্বাহী কমিটির সদস্য জগন্নাথ ভৌমিক। 

        সংগঠনের পূর্ব বর্ধমান জেলা কমিটির রীতি অনুযায়ী প্রতিবছরের মতো এবারও আইজেএ -এর বর্ষিয়ান সদস্য শ্যামাপ্রসাদ চৌধুরীকে কমিটির পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে উত্তরীয়, পুস্পস্তবক, মানপত্র ও উপহার দিয়ে সম্মাননা জানানোর পাশাপাশি সংগঠনের প্রতি তাঁর অবদানের কথা তুলে ধরা হয়। এদিন সম্পাদকীয় প্রতিবেদনের উপর আলোচনা করতে গিয়ে সারা জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রতিনিধিরা সাংবাদিকদের পেশাগত সমস্যার কথা তুলে ধরেন। আগামী দিনে এ নিয়ে আলোচনা করে সংগঠন তাদের কর্মসূচি নেবে বলে সিদ্ধান্ত হয়েছে। সারা জেলার ৫৩ জন সাংবাদিক প্রতিনিধি বার্ষিক সাধারণ সভায় যোগ দিয়েছেন। 

সাধারণ সভা থেকে আগামী বর্ষের জন্য গঠিত নতুন জেলা কমিটি কে রাজ্যের তরফে অনুমোদন দেওয়া হয়েছে। এবারের জেলা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শ্যামাপ্রসাদ চৌধুরী। ২১ জনের কমিটিতে সাধারণ সম্পাদক পদে এসেছেন রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তোষ দাস। কোষাধ্যক্ষ হয়েছেন শান্তনু পাঁজা। এরা তিনজনই এবার সংগঠনের জেলা কমিটিতে নতুন দায়িত্ব পেলেন। এছাড়াও সহ সভাপতি হয়েছেন অতনু হাজরা ও বিজন ঘোষ। সম্পাদক পদে নির্বাচিত হন সোমনাথ ভট্টাচার্য। সহ সম্পাদক পদে এসেছেন কৌশিক চক্রবর্তী ও ধীমান রায়। অফিস সম্পাদক অভিজিৎ সাহা। এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে এসেছেন বিদায়ী সম্পাদক অরূপ লাহা, মিথিলেশ রায়, পঞ্চানন দত্ত, সেখ সামসুদ্দিন, পার্থ চৌধুরী, মনোতোষ পোদ্দার। সুপ্রকাশ চৌধুরী, প্রসেনজিৎ দত্ত, সুজিত দত্ত, অনির্বাণ হাজরা, উত্তম দাস।

নব নির্বাচিত সাধারণ সম্পাদক সন্তোষ দাস জানান, খুব শীঘ্রই বড় একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। সাংবাদিক স্বার্থে বেশ কিছু কর্মসূচিও হাতে নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad