SCROLL

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে ব্রিগেডে ঐতিহাসিক শপথ, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

থ্যালাসেমিয়া রোগীদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার নিয়ে মহতী রক্তদান শিবির


 

থ্যালাসেমিয়া রোগীদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার নিয়ে মহতী রক্তদান শিবির 


Bengal Times News, 13 July 2026

বেঙ্গল টাইমস নিউজ, বীরভূম : সোমবার আহমদপুর–ঈশ্বরপুর সত্যকিঙ্কর দে একাডেমির পরিচালনায় এবং স্পন্দন ফাউন্ডেশনের সহযোগিতায় এক মহৎ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। হাসপাতালে রক্তসংকট দূর করা ও থ্যালাসেমিয়া রোগীদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার নিয়েই এই মানবিক উদ্যোগের সূচনা হয়। ১৩ জুলাই রক্তদান শিবিরের উদ্বোধন করেন সত্যকিঙ্কর দে একাডেমির কর্ণধার স্মরজিত কুমার দে। 

এদিনের শিবিরে মোট ৫১ জন স্বেচ্ছায় রক্তদান করেন, যার মধ্যে ছিলেন ১০ জন মহিলা রক্তদাতা। বিশেষভাবে উল্লেখযোগ্য, ১৮ বছর বয়স হওয়ার পর প্রথম রক্তদান করে অন্তরা পাল, স্বাগত মন্ডল 'রা আনন্দে আপ্লুত। 

রক্তদানে স্বেচ্ছায় এগিয়ে আসার বিষয়টি সকলকে অনুপ্রাণিত করেছে। তাঁদের কথায় মানবতার সেবায় এমন উদ্যোগ আমাদের সমাজকে আরও সহমর্মী ও শক্তিশালী করে তুলবে। গাছ লাগান পরিবেশ বাঁচান এই ব্রত নিয়ে প্রত্যেক রক্ত দাতার হাতে কলেজের পক্ষ থেকে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়। রক্ত সংগ্রহ করে সিউড়ি ব্লাড ব্যাঙ্ক। 

“রক্তদান মহাদান—আপনার এক ব্যাগ রক্ত, কারও নতুন জীবনের আশা।” স্পন্দন ফাউন্ডেশন এর পক্ষ থেকে এভাবেই সাধারণ মানুষদের সচেতন করা হয়।

Mm mm

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad