ইস্টবেঙ্গল ক্লাবের আর্কাইভের দুটি কক্ষের উদ্বোধন করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ
Bengal Times News, 2 July 2026
বেঙ্গল টাইমস নিউজ, কলকাতা : কলকাতার শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাবের ঐতিহ্য ও ইতিহাসকে ধরে রাখতে তৈরি হয়েছে রাজা সুরেশ চন্দ্র চৌধুরি মেমোরিয়াল আর্কাইভ। এই আর্কাইভে ক্লাবের দুর্লভ ট্রফি, প্রাক্তন খেলোয়াড়দের ব্যবহৃত বুট, ঐতিহাসিক জার্সি, নানা স্মারক এবং ঐতিহাসিক ম্যাচের ভিডিও সংরক্ষিত রয়েছে। মূল আর্কাইভ ছাড়াও, ২০২৬ সালের ২ জুলাই এই মহাফেজখানায় আরও নতুন দুটি ঘরের উদ্বোধন করা হয়েছে।
ইস্টবেঙ্গল ক্লাবের আর্কাইভের নতুন দুটো কক্ষের উদ্বোধন করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ। বৃহস্পতিবার ক্লাব তাঁবুতে ক্রীড়ামন্ত্রীকে স্বাগত জানায় ইস্টবেঙ্গল স্কুল অফ এক্সসিলেন্সের ছোট ছোট শিক্ষার্থীরা। ক্রীড়ামন্ত্রীকে পুস্পস্তবক, শাল ও ক্লাব স্মারক দিয়ে সম্মানিত করা হয়। উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি মুরারি লাল লোহিয়া, সহ সভাপতি কল্যাণ মজুমদার, ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি, অন্যতম কর্মকর্তা দেবব্রত সরকার ও অ্যাথলেটিক্স সচিব দীপঙ্কর চক্রবর্তী সহ অন্যান্যরা।


