SCROLL

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে ব্রিগেডে ঐতিহাসিক শপথ, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

পূর্ব বর্ধমানে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক হুল মাহা উদযাপন, উপস্থিত মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র


 

পূর্ব বর্ধমানে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক হুল মাহা উদযাপন, উপস্থিত মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র 


Jagannath Bhoumick 
Bengal Times News, 30 June 2026
জগন্নাথ ভৌমিক, কালনা : পূর্ব বর্ধমান জেলা থ্রশাসনের উদ্যোগে এবং আদিবাসী উন্নয়ন বিভাগের ব্যবস্থাপনায় যথাযোগ্য মর্যাদায়় হুল দিবস পালন করা হয়। ৩০ জুন কালনা ২ ব্লকের বৈদ্যপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠ ফু্টবল প্রাঙ্গণে অনুষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র, জেলা শাসক শ্বেতা আগরওয়াল, পুলিশ সুপার মিস পুষ্পা, পূর্বস্থলি উত্তরের বিধায়ক গোপাল চট্টোপাধ্যায়, কালনার বিধায়ক সিদ্ধার্থ মজুমদার, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ জয়রাম হেমব্রম, অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগের জেলা প্রকল্প আধিকারিক পার্থ প্রতিম দাস সহ অন্যান্য অতিথিরা।
এই ঐতিহাসিক দিনে উপস্থিত অতিথিরা বীর সিধু-কানহু ও হুল বিদ্রোহের অমর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র আদিবাসী সমাজের আত্মত্যাগ, ঐতিহ্য ও সংগ্রামের কথা তুলে ধরেন। 
এছাড়া এদিন তেহাট্টা বাগানপাড়া জিয়ীড় ঝারনা গাঁওতার পরিচালনায় বীর শহীদ সিধু কানুর মূর্তি উন্মোচনের সাথে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক হুল মাহা উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। 

তিনি এই পবিত্র দিন উপলক্ষে বীর সিধু কানহু ও হুল বিদ্রোহের সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। উপস্থিত ছিলেন কালনার বিধায়ক সিদ্ধার্থ মজুমদার পূর্বস্থলী উত্তরের বিধায়ক গোপাল চট্টোপাধ্যায় সহ আদিবাসী সমাজের বিশিষ্ট জনেরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad