সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়-এর ১৮৯তম জন্মজয়ন্তী উদযাপন
Bengal Times News, 26 June 2026
জগন্নাথ ভৌমিক, কলকাতা : পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়-এর ১৮৯তম জন্মজয়ন্তী উদযাপনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ অন্যান্য জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকরা।
কলকাতার কলেজ স্ট্রিট-এ অবস্থিত সাহিত্য সম্রাট এর বাসভবনে উপস্থিত হয়ে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'এবছর আমরা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত অমর গান, ভারতের জাতীয় স্তোত্র বন্দে মাতরম-এর সার্ধশতবর্ষ পালন করছি। তাঁর সাহিত্যকীর্তি এবং দেশপ্রেমের আদর্শ আজও আমাদের জাতীয় চেতনাকে প্রেরণা জোগায়। বঙ্কিমচন্দ্র শুধু বাংলা সাহিত্যকেই সমৃদ্ধ করেননি, তিনি ভারতীয় জাতীয়তাবাদের বীজও রোপণ করেছিলেন তাঁর লেখনীর মাধ্যমে। তাঁর অমর সৃষ্টি ও আদর্শ আগামী প্রজন্মের পথপ্রদর্শক হয়ে থাকবে সাহিত্য সম্রাটের প্রতি জানাই আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি'।



