Ministers of West Bengal
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রীসভা সম্প্রসারণে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ৪১ জন
Bengal Times News, 1 June 2026
জগন্নাথ ভৌমিক, কলকাতা : পশ্চিমবঙ্গে জনতা পার্টির (বিজেপি) নতুন মন্ত্রিসভার সম্প্রসারণ হলো ১ জুন। এদিন শুভেন্দু অধিকারীর সরকারের অধীনে ৩৫ জন নতুন মন্ত্রী শপথ গ্রহণ করেছেন। গত ৯ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে শপথ নিয়েছিল পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশাপাশি শপথ নিয়েছিলেন পাঁচজন মন্ত্রী— দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু।
১ জুন সোমবার মন্ত্রীসভার প্রথম সম্প্রসারণে অন্তর্ভুক্ত হলেন আরও ৩৫ জন মন্ত্রী। তাঁদের মধ্যে ১৩ জন পূর্ণমন্ত্রী। ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এর ফলে পশ্চিমবঙ্গে বিজেপি মন্ত্রীসভার মোট সদস্যের সংখ্যা হল ৪১।
পূর্ণমন্ত্রী
১. দীপঙ্কর বর্মন (ফালাকাটা)
২. তাপস রায় (মানিকতলা)
৩. ড. শঙ্কর ঘোষ (শিলিগুড়ি)
৪. মনোজ কুমার ওরাঁও (কুমারগ্রাম)
৫. অর্জুন সিং (নোয়াপাড়া)
৬. গৌরীশঙ্কর ঘোষ (মুর্শিদাবাদ)
৭. জগন্নাথ চট্টোপাধ্যায় (সিউড়ি)
৮. স্বপন দাশগুপ্ত (রাজারহাট-গোপালপুর)
৯. ডা. শারদত মুখোপাধ্যায় (বিধাননগর)
১০. কল্যাণ চক্রবর্তী (খড়দহ)
১১. অরূপ কুমার দাস (কাঁথি দক্ষিণ)
১২. অজয় পোদ্দার (কল্যাণী)
১৩. দুষ্কুমার মণ্ডল (ময়ূরেশ্বর)
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী
১৪. মালতী রাজারায় (তুফানগঞ্জ)
১৫. রাজেশ মাহাতো (গোপীবল্লভপুর)
১৬. ডা. ইন্দ্রনীল খাঁ (বেহালা পশ্চিম)
প্রতিমন্ত্রী
১৭. জয়েল মুর্মু (হবিবপুর)
১৮. হরেকৃষ্ণ বেরা (তমলুক)
১৯. আনন্দময় বর্মন (মাটিগাড়া-নকশালবাড়ি)
২০. অশোক দিন্দা (ময়না)
২১. নদিয়ার চাঁদ বাউড়ি (পাড়া)
২২. বিমল লামা (কালচিনি)
২৩. শান্তনু প্রামাণিক (জগদ্দল)
২৪. মৌলিতা বিশ্বাস মিশ্র (বর্ধমান দক্ষিণ)
২৫. উমেশ রায় (হাবড়া উত্তর)
২৬. পূর্ণিমা চক্রবর্তী (শ্যামপুর)
২৭. কৌশিক চৌধুরী (রায়গঞ্জ)
২৮. জয়কৃষ্ণ ভট্টাচার্য (শ্রীরামপুর)
২৯. দিবাকর ঘরামী (সোনামুখী)
৩০. অমিয় কিস্কু (নয়াগ্রাম)
৩১. কলিতা মাঝি (আউশগ্রাম)
৩২. গার্গী দাস ঘোষ (কসবা)
৩৩. বিরাজ বিশ্বাস (করনদিঘি)
৩৪. দীপঙ্কর জানা (কাঁথি উত্তর)
৩৫. সুমনা সরকার (বেলঘরিয়া)




