SCROLL

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে ব্রিগেডে ঐতিহাসিক শপথ, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

অন্নপূর্ণা যোজনার উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী



অন্নপূর্ণা যোজনার উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

Atanu Hazra 
Bengal Times News, 3 June 2026

অতনু হাজরা, পূর্ব বর্ধমান  : এখনও এক মাস হয়নি রাজ্যের নতুন সরকারের বয়স। রাজ্য সরকারের প্রতিশ্রুতি মত আজ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা যোজনার উদ্বোধন করলেন। উদ্বোধনের সাথে সাথেই রাজ্যের ২৮ লক্ষ ২৫ হাজার ৭৬৯ জন মহিলার একাউন্টে ৩০০০ করে টাকা ঢুকলো। 

এই উপলক্ষ্যে রাজ্যের সব জেলা শহর এবং ব্লকেই একটি করে অনুষ্ঠান করা হয়। পূর্ব বর্ধমান জেলার টাউন হলে ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা শাসক শ্বেতা আগরওয়াল সহ অন্যান্য আধিকারিকরা। জেলার 

জামালপুর ব্লক অফিসেও একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক অরুণ হালদার, বিডিও পার্থ সারথী দে, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মণ্ডল, কনভেনর তপন বাছার, জেলা সম্পাদিকা টুম্পা চ্যাটার্জী, বিজেপির ১ নং মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল, ৪ নং মন্ডল সভাপতি শুভঙ্কর মালিক, পার্থ সারথী ঘোষ সহ অন্যান্যরা। 

গ্রামীণ এলাকার উপভোক্তা হিসাবে মহিলারা। ১ নং মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল হালারা বিপত্তরিণীতলা থেকে শতাধিক মহিলা উপভোক্তাকে মিছিল করে ব্লক অফিসে নিয়ে আসেন। অরুণ বাবু বলেন আজ জামালপুরে ১২ হাজার ৩ জন মহিলার একাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩০০০ হাজার টাকা ঢুকলো।

 তিনি বলেন তাঁর ৪০ বছরের রাজনৈতিক জীবনে এরকম সরকার তিনি দেখেন নি। যে সরকারের এখনও ১ মাস পূর্ণ হয়নি সেখানে তাঁরা তাঁদের প্রতিশ্রুতি পূরণ করে অন্নপূর্ণা যোজনা চালু করলেন। 

তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন এই সরকার তাঁর সব প্রতিশ্রুতি পূরণ করবেন। তিনি আলাদাভাবে বিডিও পার্থ সারথী দের প্রশংসা করেন। তিনি বলেন দিনরাত এক করে কাজ করে বিডিও সাহেব এতজন মানুষের ভেরিফিকেশনের কাজ করেছেন বলেই আজ এতজনের টাকা ঢুকলো।

 বিডিও সাহেব সমস্ত পঞ্চায়েত স্টাফ, তাঁর নিজের স্টাফ ও বিশেষ করে বিধায়ক সাহেব কে ধন্যবাদ জানান তাঁকে সাহায্য করার জন্য। বিডিও এবং বিধায়ক দুজনেই জানান এই অন্নপূর্ণা যোজনার কাজ চলবে সকলে সঠিক নিয়ম মেনে ফর্ম ফিলাপ করে জমা দিলেই তাঁদের একাউন্টে টাকা ঢুকবে। এর জন্য ৯০ দিন সময় আছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad