SCROLL

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে ব্রিগেডে ঐতিহাসিক শপথ, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

FIT India পূর্ব বর্ধমানের সমাজ ও পরিবেশ কর্মী সন্দীপন সরকার পশ্চিমবঙ্গের "স্টেট সাইক্লিং লিডার" নির্বাচিত


 

FIT India পূর্ব বর্ধমানের সমাজ ও পরিবেশ কর্মী সন্দীপন সরকার পশ্চিমবঙ্গের "স্টেট সাইক্লিং লিডার" নির্বাচিত

Jagannath Bhoumick 
Bengal Times News, 5 June 2026

জগন্নাথ ভৌমিক, কলকাতা : বিশ্ব সাইকেল দিবস ২০২৬ উপলক্ষে কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর অধিনস্ত ফিট ইন্ডিয়ার পক্ষ থেকে পশ্চিমবঙ্গের "স্টেট সাইক্লিং লিডার" হিসেবে নির্বাচিত হয়েছেন পূর্ব বর্ধমান জেলার মেমারী ১ ব্লকের পাল্লারোডের সমাজ ও পরিবেশ কর্মী সন্দীপন সরকার। এদিন আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াও সমাজমাধ্যমে পোস্ট করে উক্ত দপ্তর একথা জানায়, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ জুড়ে সাইক্লিংকে জনপ্রিয় করে তোলা, পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং টেকসই জীবনযাপনের প্রচারে সক্রিয়ভাবে কাজ এবং তাঁর নেতৃত্বে বিভিন্ন জেলা ও শহরে একাধিক সাইকেল র‌্যালি, সচেতনতা অভিযান এবং সামাজিক উদ্যোগ সফলভাবে আয়োজনের জন্য তাকে এহেন দায়িত্ব দেওয়া হয় বলে ফিট ইন্ডিয়া র তরফে উপ-মহাপরিচালক ময়াঙ্ক শ্রীবাস্তব জানান, প্রতি রাজ্যেই এহেন সাম্মানীক পদে যোগ্যদের নিয়োগ করা হয়েছে ধারাবাহিকভাবে সাইকেল বিষয়ক কর্মসূচি বাড়ানোর লক্ষ্যে। 

গুরুত্বপূর্ণ এরকম একটি দায়িত্ব পাওয়ার পর সন্দীপন সরকার জানান, “এই স্বীকৃতি আমার ব্যক্তিগত অর্জন নয়, বরং পশ্চিমবঙ্গের সমস্ত সাইক্লিস্ট, স্বেচ্ছাসেবক এবং সাইক্লিং সংগঠনের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। আমি কৃতজ্ঞ ফিট ইন্ডিয়ার কাছে। আগামী দিনে আরও বেশি সংখ্যক মানুষকে সাইক্লিংয়ের সঙ্গে যুক্ত করে একটি সুস্থ, সবুজ ও পরিবেশবান্ধব সমাজ গড়ে তুলতে কাজ করে যাব।” উল্লেখ্য, বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে সারা দেশে ফিট ইন্ডিয়ার উদ্যোগে বৃহৎ পরিসরে সাইক্লিং কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এরই অংশ হিসেবে পশ্চিমবঙ্গেও বিভিন্ন জেলার সাইক্লিস্ট ও সংগঠনগুলিকে একত্রিত করে সাইক্লিং সংস্কৃতির প্রসার, পরিবেশ রক্ষা এবং ফিটনেস সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেতৃত্ব দেবেন সন্দীপন। সারা রাজ্যের মধ্যে থেকে এই জেলার কেউ এহেন স্বীকৃতি পাওয়ায় খুশি জেলার সাইকেলপ্রেমীরা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad