SCROLL

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে ব্রিগেডে ঐতিহাসিক শপথ, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে বিধায়কের সাথে সৌজন্য সাক্ষাৎ


 

পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে বিধায়কের সাথে সৌজন্য সাক্ষাৎ 

Atanu Hazra 
Bengal Times News, 4 June 2026

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের জামালপুর ব্লকের পক্ষ থেকে জামালপুরের বিধায়ক অরুণ হালদারকে তাঁর বিধায়ক কার্যালয়ে গিয়ে সম্বর্ধনা দেন ও তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সংগঠনের পক্ষ থেকে জেলা কনভেনর অরিন্দম ব্লকের পক্ষ থেকে সুব্রত মাজি, তাপস পাল, সঞ্জয় ব্যানার্জী সহ বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন। 

বিধায়ককে মালা পরিয়ে, ফুলের তোড়া, গলায় উত্তরীয় ও মিষ্টির প্যাকেট দেওয়া হয়। একটি আম্বেদকরের ছবি তাঁর হাতে তুলে দিয়ে সারা রাজ্য ব্যাপী যে দাবী পত্র তাঁরা দিচ্ছেন সেই দাবি পত্র তাঁর হাতে তুলে দেন। 

বিধায়ক অরুণ হালদার উপস্থিত শিক্ষক শিক্ষিকাদের সম্মান ও শ্রদ্ধা জানিয়ে বলেন তাঁরা যে দাবিপত্র দিলেন তা তিনি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad