ভারত কেশরীর বলিদান দিবসে বিজেপির যুব মোর্চার রক্তদান শিবির
Bengal Times News, 23 June 2026
বেঙ্গল টাইমস নিউজ, কলকাতা : আজ ২৩শে জুন ভারতীয় জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ৭৪তম 'বলিদান দিবস'। ১৯৫৩ সালের এই দিনে কাশ্মীরে ভারতের অখণ্ডতার দাবিতে আন্দোলনরত অবস্থায় কারাগারে তাঁর মৃত্যু হয়। তাঁর আত্মত্যাগ ও আদর্শকে স্মরণ করে এই দিনটিকে 'বলিদান দিবস' হিসেবেও পালন করা হয়। এই উপলক্ষ্যে কলকাতার হাজরা মোড়ে আজ ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হয়। রক্তদাতাদের উৎসাহ দিতে শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী'র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান।

