জটিল কিডনি রোগে আক্রান্ত মহিলার জীবন বাঁচাতে সাহায্যের আবেদন
Bengal Times News, 23 June 2026
দীপক অধিকারী, ভাতার : চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে বহু জটিল রোগের চিকিৎসা সম্ভব হলেও, অনেক ক্ষেত্রে এটা অর্থহীন হয় যখন চিকিৎসার ব্যয় সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়। তেমনই এক কঠিন বাস্তবতার মুখোমুখি ভাতার ব্লকের রামচন্দ্রপুর কলোনির একটি পরিবার।
পরিবারের একমাত্র উপার্জনকারী নির্মল বৈরাগীর স্ত্রী সুচিত্রা বৈরাগী (৪০) দীর্ঘদিন ধরে ক্রনিক কিডনি ডিজিজ (CKD)-এ আক্রান্ত। বর্তমানে নিয়মিত ডায়ালিসিসের উপরই নির্ভর করছে তাঁর জীবন। সময় এগিয়েছে পরিবারের সদস্য সংখ্যা বেড়েছে, পাল্লা দিয়ে বেড়েছে ওষুধপত্রের খরচ, বাড়েনি উপর্জনশীল ব্যক্তির সংখ্যা। সম্প্রতি দেখা দিয়েছে তীব্র শ্বাসকষ্টের মতো অন্যান্য জটিল উপসর্গ। স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে ডায়ালিসিসের ক্ষেত্রে চিকিৎসা খরচ কিছুটা কম হলেও ওষুধ ও আনুষঙ্গিক চিকিৎসার ক্রমবর্ধমান ব্যয় পরিবারের পক্ষে বহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কিডনি প্রতিস্থাপন এখন তাঁর বেঁচে থাকার একমাত্র বিকল্প, কিন্তু এই ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করার সামর্থ্য পরিবারটির নেই।
পরিবারটি মিডিয়ার মাধ্যমে আজ সমাজের সহৃদয় মানুষের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছে, সাধারণ মানুষের সাহায্যই চিকিৎসার একমাত্র ভরসা। তাই
কোনও সহৃদয় ব্যক্তি বা প্রতিষ্ঠান সহায়তার হাত বাড়িয়ে দিতে চাইলে নিচের কিউআর কোডে সাহায্য পাঠাতে পারেন।
অথবা সরাসরি রোগীর পরিবারের সঙ্গে কথা বলতে 6296321856 মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন।


