SCROLL

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে ব্রিগেডে ঐতিহাসিক শপথ, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

ভারতের সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা ও পেশাগত উন্নতির স্বার্থে গঠিত হলো জাতীয় পর্যায়ের শীর্ষ সংগঠন ফেডারেশন অফ প্রেস ক্লাবস



ভারতের সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা ও পেশাগত উন্নতির স্বার্থে গঠিত হলো জাতীয় পর্যায়ের শীর্ষ সংগঠন ফেডারেশন অফ প্রেস ক্লাবস


Bengal Times News, 24 June 2026

বেঙ্গল টাইমস নিউজ, নিউ দিল্লি : ভারতের সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা এবং গণমাধ্যম কর্মীদের কল্যাণ ও পেশাগত উন্নতির স্বার্থে গঠিত হলো ফেডারেশন অফ প্রেস ক্লাবস (Federation of Press Clubs)। ভারতের বিভিন্ন গণতান্ত্রিকভাবে পরিচালিত প্রেস ক্লাবগুলির একটি জাতীয় পর্যায়ের শীর্ষ সংগঠন। দেশের আটটি প্রধান প্রেস ক্লাব একত্রিত হয়ে ফেডারেশন অব প্রেস ক্লাবস (FPC) নামে একটি অরাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করেছে, যা Societies Registration Act, 1860-এর অধীনে নিবন্ধিত। গত ২২ জুন ২০২৬ প্রেস ক্লাব অব ইন্ডিয়া-তে সংগঠনের প্রথম পরিচালন পর্ষদের সভা অনুষ্ঠিত হয়।ফেডারেশনের মূল লক্ষ্য হলো ভারতে সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা এবং গণমাধ্যম কর্মীদের কল্যাণ ও পেশাগত উন্নতির স্বার্থে এর সদস্য সংগঠনগুলোর কার্যক্রমকে সমন্বয় ও শক্তিশালী করা।

ফেডারেশন অফ প্রেস ক্লাবস-এর আটটি ক্লাব প্রতিষ্ঠাতা সদস্য হলো। সেই আটটি ক্লাব এর মধ্যে রয়েছে --

প্রেস ক্লাব অফ ইন্ডিয়া

মুম্বাই প্রেস ক্লাব

প্রেস ক্লাব, কলকাতা

প্রেস ক্লাব, হায়দ্রাবাদ

চণ্ডীগড় প্রেস ক্লাব

রাজ্য প্রেস ক্লাব, মধ্যপ্রদেশ

গুয়াহাটি প্রেস ক্লাব

আগরতলা প্রেস ক্লাব

জানা যায়, সদস্যপদ সেইসব নিবন্ধিত প্রেস ক্লাব ও সংবাদমাধ্যম সংগঠনের জন্য উন্মুক্ত থাকবে, যারা নিয়মিত নির্বাচন আয়োজন করে এবং প্রযোজ্য আইন অনুযায়ী বিধিবদ্ধ শর্তাবলি মেনে চলে।

 এই উদ্যোগে সারা ভারতের প্রেস ক্লাব ও সাংবাদিক সংগঠনগুলোকে একত্রিত করে গণমাধ্যম পেশাজীবীদের সবচেয়ে প্রাণবন্ত ও প্রতিনিধিত্বমূলক একটি ঐক্যবদ্ধ জাতীয় (National) মঞ্চ গড়ে উঠবে।

ইতিমধ্যেই ২২ জুনের সভা থেকে ফেডারেশন অফ প্রেস ক্লাবস পরিচালনার জন্য ১০ সদস্যের এক্সিকিউটিভ কাউন্সিল গঠন করা হয়েছে। পরিচালন কমিটির সদস্যরা হলেন 

সভাপতি : গৌতম লাহিড়ী 

সহ-সভাপতি : স্নেহাশীষ সূর, সময় খালাস এবং বিজয় রেড্ডি।

মহাসচিব : সৌরব দুগ্গল।

সহকারী মহাসচিব : সঙ্গীতা বড়ুয়া পিশারতি

কোষাধ্যক্ষ: নীরজ ঠাকুর 

কার্যনির্বাহী সদস্য : পারভিন খারিওয়াল, প্রণব সরকার এবং খগেন কালিয়া। 

পরিচালন পর্ষদ আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশের অন্যান্য প্রেস ক্লাব ও অনুরূপ সংবাদমাধ্যম সংগঠনগুলির জন্য সদস্যপদ উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে FPC-এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রেস ক্লাব অব ইন্ডিয়ার প্রাক্তন সভাপতি গৌতম লাহিড়ী বলেন, “২০১৬ সালে শুরু হওয়া প্রচেষ্টার ফলস্বরূপ আজ এই ফেডারেশনের জন্ম হয়েছে। এটি একটি অরাজনৈতিক সংগঠন, যা সাংবাদিকতা পেশার উন্নয়ন এবং সাংবাদিকদের জন্য একটি সহায়ক কাঠামো গড়ে তুলতে কাজ করবে। সাংবাদিকদের সুরক্ষা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা সাংবাদিকতার অস্তিত্ব রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

FPC-এর সহ-সভাপতি এবং প্রেস ক্লাব কলকাতার সভাপতি স্নেহাশিস সুর বলেন, পরিবর্তিত গণমাধ্যম পরিবেশে সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী সকলকে একত্রিত হয়ে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সম্পদ ও অভিজ্ঞতা ভাগ করে নেওয়া প্রয়োজন।

FPC-এর সহ-সভাপতি এবং প্রেস ক্লাব হায়দরাবাদের সভাপতি বিজয় রেড্ডি বলেন, জেলা স্তরের প্রেস ক্লাবগুলির পর্যাপ্ত সম্পদের অভাব রয়েছে, অথচ সংকটকালে সাংবাদিকদের সহায়তার প্রথম কেন্দ্র হিসেবে তারাই কাজ করে। তাই তাদের শক্তিশালী করা জরুরি।

মুম্বই প্রেস ক্লাবের সভাপতি এবং FPC-এর সহ-সভাপতি সমর খাড়াস সাংবাদিকতার ক্ষেত্রে স্বচ্ছতা ও নৈতিকতার গুরুত্বের ওপর জোর দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad