SCROLL

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে ব্রিগেডে ঐতিহাসিক শপথ, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

Census 2027 আগামী ১লা আগস্ট থেকে পশ্চিমবঙ্গে জনগণনা


 

Census 2027 

আগামী ১লা আগস্ট থেকে পশ্চিমবঙ্গে জনগণনা

Bengal Times News, 29 May 2026

বেঙ্গল টাইমস নিউজ, কলকাতা : আগামী ১লা আগস্ট থেকে পশ্চিমবঙ্গে জনগণনার কাজ শুরু হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক শেষে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন। জনগণনা (সেন্সাস) প্রক্রিয়া শুরুর কথা ঘোষণা করে নাগরিকরা যাতে নিজেরা ডিজিটাল পদ্ধতিতে জনগণনার তথ্য জমা দিতে পারেন, তার জন্য মুখ্যমন্ত্রী একটি ডিজিটাল সেলফ-এনুমারেশন পোর্টাল চালু করেছেন। 

প্রথম পর্যায়ে ১লা আগস্ট থেকে ১৫ই আগস্ট পর্যন্ত সাধারণ মানুষ অনলাইনে নিজেদের তথ্য নিজেই জমা দিতে পারবেন। রাজ্য সরকারের পক্ষ থেকে জনগণনার কাজ চলবে ২০২৭ সালের ২১ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত।  বিগত সরকারের বিরুদ্ধে তিনি জানান কেন্দ্র সরকার গত বছর (২০২৫ সালের মে মাসে) চিঠি দিয়ে জনগণনার কাজ শুরু করতে বললেও, তৎকালীন রাজ্য সরকার তাতে কোনো সাড়া দেয়নি। 

মুখ্যমন্ত্রী রাজ্যের ডিএমদের সাথে বৈঠক করেন নবান্ন সভাঘরে। সমস্ত জেলাশাসকদের (যাঁরা প্রিন্সিপাল সেন্সাস অফিসার) নিয়ে একটি বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় এবং মুখ্যমন্ত্রী নিজে এই কাজের তদারকি করেন।

                                     ছবি : কার্ত্তিক নস্কর , নবান্ন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad