মায়াপুর ইসকন মন্দির দর্শনে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Bengal Times News, 27 May 2026
বেঙ্গল টাইমস নিউজ নবদ্বীপ : মায়াপুর ইসকন মন্দির দর্শনে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২৮ মে নদীয়ার চৈতন্য ভূমি নবদ্বীপের মায়াপুর নগরীতে আগমন ঘটতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। অপরদিকে মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মায়াপুর ইসকন মন্দিরে সাজো সাজো রব।
প্রশাসনের তরফে ইসকনের নিজস্ব হেলিপ্যাডে হেলিকপ্টার নামিয়ে পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পদার্পণে সাধু- সন্তদের মধ্যে শুরু হয়েছে চরম ব্যস্ততা। মুখ্যমন্ত্রীর আগমনের বিষয়ে মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, বৃহস্পতিবার সকালে মায়াপুর ইসকন মন্দির দর্শনে আসছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইসকন মন্দিরে এসে মুখ্যমন্ত্রী সাধু সন্তদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
রসিক গৌরাঙ্গ দাস বলেন, একদা প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো নবদ্বীপ ধামকে, সেই নবদ্বীপের সনাতন আদর্শকে ফিরিয়ে আনুন। এটাই আমাদের বিশেষ আবেদন বলে জানান মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক।



