SCROLL

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে ব্রিগেডে ঐতিহাসিক শপথ, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন # আন্তর্জাতিক স্বীকৃতি, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # ভারতে প্রথম পশ্চিমবঙ্গে বছরে দু'বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

পঞ্চায়েত প্রধানের স্বামীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে তীব্র আলোড়ন


 

পঞ্চায়েত প্রধানের স্বামীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে তীব্র আলোড়ন

Saiyad Jafar 
Bengal Times News, 26 May 2026

সৈয়দ জাফর, কালনা : পঞ্চায়েত প্রধানের স্বামীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে তীব্র আলোড়ন ছড়িয়ে পড়েছে। পূর্ব বর্ধমানের কালনা থানার অন্তর্গত কৃষ্ণদেবপুর পঞ্চায়েতের ঘটনা। মঙ্গলবার সকালে পঞ্চায়েতের গেটে ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। ওই ব্যক্তির নাম মৃণাল বিশ্বাস। তার বাড়ি কৃষ্ণদেবপুর রায়পাড়া এলাকায়। মৃতের পরিবারের লোকজনদের দাবি স্ত্রীর সাথে বনিবনা না হওয়ায় স্ত্রী ছেড়ে চলে গিয়েছিল। মৃতের মা সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে অভিযোগ তোলেন, চক্রান্ত করে বৌমা এবং তার ছেলেকে মেরে ফেলেছে। অন্যদিকে কৃষ্ণদেবপুর পঞ্চায়েতের প্রধান তথা মৃতের স্ত্রী লিপিকা বিশ্বাস তিনি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি জানান, তার সাথে বিগত বছর ধরে তার স্বামীর কোন সম্পর্ক নেই। তিনি ডিভোর্স ফাইল করেছিলেন। তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে তা মিথ্যে। একই সাথে তার পঞ্চায়েতের গেটের সামনে কিভাবে ঝুলন্ত দেহ এলো , তারও সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad